admin

প্রকাশিত: 7:22 AM, February 2, 2026

বিরামহীন প্রচারণায় ভালোবাসায় সিক্ত খন্দকার মুক্তাদির

বিরামহীন প্রচারণায়  ভালোবাসায় সিক্ত খন্দকার মুক্তাদির
  •  ভোটের আগে যেমন পাচ্ছেন, ভোটের পরেও সেভাবেই কাছে পাবেন: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নির্বাচনের আগে যেভাবে পাশে পাচ্ছেন, নির্বাচনের পরেও মানুষ আমাকে ঠিক সেভাবেই পাশে পাবেন।

\আমি ভোটের সময়ের প্রার্থী নই, সব সময় মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাস করি। সিলেট-১ আসনের প্রতিটি মানুষের সমস্যা আমার নিজের সমস্যা বলে মনে করি। নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি পাড়া-মহল্লায় নিয়মিত যোগাযোগ রাখব। সমস্যা শুনে বসে থাকব না, সমাধানের জন্য মাঠেই কাজ করব। এই এলাকার উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কোনো আপস হবে না। মানুষ যে আস্থা ও ভালোবাসা দিচ্ছেন, তার মর্যাদা রাখাই আমার দায়িত্ব। ইনশা আল্লাহ, ভোটের আগের মতো ভোটের পরেও আমি আপনাদের পাশেই থাকব। গতকাল রবিবার সিলেট সদর উপজেলার জালালাবাদ, মোগলগাঁও ও মাশুকবাজারে সহ নগরীতে পৃথক পৃথক জনসভা, পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি শাহ জামান নুরুল হুদাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির গণমানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। নির্বাচনী প্রচারণায় যেখানেই যাচ্ছেন, সেখানেই দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্ত উপস্থিতি। পাড়া-মহল্লা, বাজার, গ্রাম কিংবা নগরের অলিগলি সবখানেই তাঁকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। রবিবার সকালেও দেখা গেছে একই চিত্র। গণসংযোগ পরিণত হয় মিছিলে। প্রচারণা ঘিরে ছিল সর্বস্তরের মানুষের আগ্রহ, উচ্ছ্বাস।

বিএনপি নেতাকর্মীরা জানান, খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচারণার পথে পথে সব শ্রেণি-পেশার মানুষ উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। পাড়া-মহল্লায় বাসা-বাড়ি থেকে বিভিন্ন বয়সের নারীরা তাঁকে ফুল ছিটিয়ে নিজেদের এলাকায় বরণ করে নিচ্ছেন। বিভিন্ন বয়সী পুরুষেরা হাত ও বুক মিলিয়ে কথা বলছেন, কেউ আবার নিজের এলাকার সমস্যার কথা তুলে ধরছেন সরাসরি। কর্মসংস্থান, দ্রব্যমূল্য, নগর ব্যবস্থাপনা থেকে শুরু করে শিক্ষা ও চিকিৎসা—নানামুখী প্রত্যাশার কথা বলছেন ভোটাররা। এসব কথা ধৈর্য্য ধরে শুনছেন খন্দকার আব্দুল মুক্তাদির। ভোটারদের সঙ্গে তাঁর কথোপকথনে দেখা যাচ্ছে আন্তরিকতা।
এদিকে, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে প্রচারণা অব্যাহত রয়েছে। সকাল ১১টার দিকে নগরীর কুয়ারপার পয়েন্ট থেকে তাঁর নেতৃত্বে প্রচার মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর কুয়ারপার, লালাদিঘীর পার, ওসমানী মেডিকেল রোড, ভাতালিয়া, মুন্সিপাড়া, মীরের ময়দান, রাজারগলি হয়ে শাহজালাল (রহ.) মাজারের সামনের গেইটে এসে শেষ হয়।

গণসংযোগে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিত ছিল। বিভিন্ন এলাকা দিয়ে যখন মিছিল এগোচ্ছিল, তখন জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে মুক্তাদিরের সমর্থনে স্লোগান দেন। বিভিন্ন বাসা-বাড়ি থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারীরা।

প্রচার মিছিলে অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক নজীবুর রহমান নজীব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, কোতোয়ালী থানা বিএনপির আহবায়খ অলিউর রহমান চৌধুরী সুহেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জোতি এষ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জাহাঙ্গরীর, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ, আবু সাঈদ তায়েফ, আব্দুস সালাম টিপু, মিনহাজুর রহমান রাসেল, বেলায়েত হোসেন মোহন ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবদলসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া  প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির নতুন ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সিলেটের বালাগঞ্জ উপজেলার সন্তান ইশতিয়াক হোসেন দুদু সভাপতি এবং