admin
প্রকাশিত: 12:08 PM, February 5, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটকে একটি আধুনিক ও ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সিলেটের ভৌগোলিক অবস্থান, প্রবাসী সংযোগ ও বাণিজ্যিক সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরি হয়নি। নির্বাচিত হলে এই চিত্র বদলানো হবে। সিলেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলা হবে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় হয়রানি, অব্যবস্থাপনা ও জটিলতা দূর করতে কার্যকর উদ্যোগ নেবে বিএনপি।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিলেট মহানগরীতে ব্যবসায়ীদের উদ্যোগে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। সিলেট সচেতন ব্যবসায়ী ফোরামের উদ্যোগে ধানের শীষের পক্ষে স্বতঃস্ফুর্ত এই প্রচারণা উদ্যোগ গ্রহণ করা হয়। এতে সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল সাড়ে ১০টায় শুরু হয় প্রচারণা। চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্টপয়েন্ট, বন্দরবাজার, সিটি সুপার মার্কেট, হকার্স মার্কেট, লালদিঘীরপাড়, করিমউল্লাহ মার্কেটসহ বিভিন্ন এলাকা ও বড় বড় বিপণিবিতানে দুপুর অবধি চলে বিরামহীন প্রচারণা। প্রচারণাকালে সাধারণ ব্যবসায়ীরা স্বোৎসাহে খন্দকার মুক্তাদিরের সাথে কথা বলেন, নিজেদের সমস্যার কথা জানান। তাদের কথা ধৈর্য্য ধরে শুনে নির্বাচিত হলে তা সমাধানের আশ্বাস দেন তিনি। অর্থনীতির বৃহত্তর স্বার্থে ধানের শীষের পক্ষে থাকবেন বলে জানান ব্যবসায়ীরা।
প্রচারণাকালে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিএনিপ চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, পরিকল্পিত নগর ব্যবস্থাপনার মাধ্যমে বাজার, বিপণিবিতান ও শিল্প এলাকার উন্নয়ন করা হবে, যাতে ব্যবসায়ীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারেন। সিলেটে নতুন বিনিয়োগ আনতে প্রবাসী ব্যবসায়ীদের বিশেষভাবে সম্পৃক্ত করা হবে। স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করা হবে। অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং ডিজিটাল সেবার প্রসার ব্যবসাবান্ধব নগরী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
খন্দকার মুক্তাদির বলেন, ব্যবসা-বাণিজ্যের বিকাশ মানেই কর্মসংস্থান সৃষ্টি। এর মাধ্যমে তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং সিলেটের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি প্রাণবন্ত ও ব্যবসাবান্ধব নগরীতে রূপ দেওয়া সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সিনিয়ন সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান শওকত, মোহাম্মদ আমিজুজ্জামান চৌধুরী দুলু, মোঃ হোসেন আহমদ, মোহাম্মদ জলিল মিয়া, মোহাম্মদ দেলোয়ার হোসেন, জিয়াউদ্দিন জিয়া, মোঃ মনজুর আহমদ, মোঃ জাকারিয়া, মহিবুর রহমান মহিব, মোহাম্মদ জিয়াউর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, আতাউর রহমান রজব, অ্যাডভোকেট সাঈদুর রহমান জিবেব, মোহাম্মদ লায়েক মিয়া, রুমেল আহমদ, মোহাম্মদ রিয়াজ আহমেদ, জামিল আহমেদ, মোহাম্মদ জায়েদ মিয়া, মোঃ আবুল হোসেন, মোঃ সাদ মিয়া, মোহাম্মদ রুপন আহমেদ, মোহাম্মদ আনোয়ার মিয়া, সাজান মিয়া, এনামুল কুদ্দুস এনাম, মোহাম্মদ রবি খন্দকার, সুয়েব আহমদ অভি, মোঃ আনিস মিয়া, মোঃ রাজন আহমদ প্রমুখ।
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির
স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক
স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ
লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল