admin

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬

কানাইঘাটে ইসমাইল আহমদ হত্যাকাণ্ড: মূল আসামিসহ ৩ জন গ্রেপ্তার

কানাইঘাটে ইসমাইল আহমদ হত্যাকাণ্ড: মূল আসামিসহ ৩ জন গ্রেপ্তার

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাট থানাধীন মুক্তাপুর গ্রামে সংঘটিত ইসমাইল আহমদ (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ। মামলা রুজুর মাত্র ১২ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় এই গ্রেপ্তার অভিযান সম্পন্ন করা হয়।
পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলমের দিকনির্দেশনায় এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) সোহাগ চৌধুরী, এসআই (নিঃ) শাহ আলম, এএসআই (নিঃ) রাসেল মিয়াসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—ইসলাম উদ্দিন (২২), লোকমান হোসাইন, জয়নাল আবেদীন (৫৫) তারা সবাই মুক্তাপুর গ্রামের বাসিন্দা। ইসলাম উদ্দিন ও লোকমান হোসাইন পিতা জয়নাল আবেদীনের পুত্র এবং অপর আসামি জয়নাল আবেদীন মৃত ইয়াকুব আলীর পুত্র।
পুলিশের তথ্যমতে, বাড়ির সীমানায় মাটি ফেলার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে ইসমাইল আহমদকে হত্যা করা হয়। নিহত ইসমাইল আহমদ মুক্তাপুর গ্রামের মোঃ হারিছ উদ্দিনের ছেলে।
ঘটনার পর কানাইঘাট থানায় মামলা নং-০২ (তারিখ: ০৫/০২/২০২৬ খ্রি.) রুজু করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩২৪/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ ৫ ফেব্রুয়ারি যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও দ্রুত আসামি গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন ‎‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।