admin

প্রকাশিত: 10:19 AM, February 7, 2026

এমরান চৌধুরীকে এবার বিয়ানীবাজার জমিয়তের সমর্থন

এমরান চৌধুরীকে এবার বিয়ানীবাজার জমিয়তের সমর্থন
  • সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময়

গোলাপগঞ্জের পর এবার বিয়ানীবাজার জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সমর্থন দিয়েছেন। গত বৃহস্পতিবার আয়োজিত এক সভায় তারা এ সমর্থন দেন।

রাত ১০টায় বিয়ানীবাজার উপজেলাসদরের একটি অভিজাত পার্টি সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলামের বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে এ মতিবিনমিয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. এমরান আহমদ চৌধুরী বলেছেন- আলেম ওলামা ও গণমানুষের ঐক্য ছাড়া দেশে ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা সম্ভব নয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি ইসলামি মূল্যবোধ, ন্যায় ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের প্রতীক।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী। তিনি বলেন, দেশ ও ইসলামের স্বার্থে জমিয়ত সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিল, আছে এবং থাকবে। এই নির্বাচনে আমরা জনগণের পক্ষে অবস্থান নিয়েছি।

সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন, বিয়ানীবাজার উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক আব্দুল হক কাসেমী, উপজেলা যুব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্র জমিয়ত নেতা তোফায়েল আহমদ ও জমিয়ত নেতা রাজু আহমদ চৌধুরী। বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমেদ রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাব্বির আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মতবিনিময় সভায় সবাই ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিয়ানীবাজারবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এদিকে, বিয়ানীবাজারের সনাতন ধর্মাবলম্বী ও শ্রমজীবী মানুষের সঙ্গে এমরান আহমদ চৌধুরীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তৃতাকালে তিনি বলেন- সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই, তারা এই দেশেরই সন্তান। আমার যে অধিকার আছে, তাদেরও ঠিক সেই একই অধিকার রয়েছে। ধর্ম নয়, ন্যায় ও সহাবস্থানের ভিত্তিতেই আমরা বাংলাদেশ গড়তে চাই। বৃহস্পতিবার রাত ১১টায় বিয়ানীবাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী ও শ্রমজীবী বিপুল সংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, পৌর সাধারণ সম্পাদক নজমুল হোসেন, সনাতন ধর্মাবলম্বী ঐক্য পরিষদের সভাপতি অনুব দে, বিয়ানীবাজার পূজা উদযাপন কমিটির সভাপতি মহন দাস, শিক্ষক অমলেন্দু দাসসহ সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং শ্রমজীবী ঐক্য পরিষদের নেতা সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, সিলেট মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান, রায়হান আহমদ অপু, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দোলা হোসেন সুভাস, যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ প্রমুখ।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া  প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির নতুন ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সিলেটের বালাগঞ্জ উপজেলার সন্তান ইশতিয়াক হোসেন দুদু সভাপতি এবং