admin
প্রকাশিত: 2:06 PM, February 9, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম জকিগঞ্জ উপজেলা সফরের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের পর উপজেলার ইলাবাজ এলাকায় অবস্থিত প্রবাসী ফ্রুুট গার্ডেন এন্ড এগ্রো নামের একটি বরই বাগান পরিদর্শন করেছেন। পরিদর্শন উপলক্ষে বাগান প্রাঙ্গণে আয়োজিত কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জকিগঞ্জ উপজেলার মাটি অত্যন্ত উর্বর ও কৃষির জন্য উপযোগী। আমন ধান চাষের পাশাপাশি বরই, মাল্টা, লেবু এবং বিভিন্ন মৌসুমি ও শীতকালীন সবজি চাষে কৃষকদের আরও বেশি উদ্বুদ্ধ হতে হবে।
তিনি বলেন, সিলেট অঞ্চলে এখনো অনেক সবজি দেশের অন্যান্য জেলা ও উপজেলা থেকে আমদানি করতে হয়। স্থানীয়ভাবে সবজি ও ফলমূল উৎপাদন বাড়াতে পারলে এ নির্ভরতা কমবে, কৃষক লাভবান হবেন এবং এলাকার অর্থনৈতিক অবস্থারও উন্নয়ন ঘটবে। জেলা প্রশাসক আরও বলেন, নিজ নিজ পেশার পাশাপাশি সবাইকে কৃষিকাজ, গরু-ছাগল ও হাঁস-মুরগি পালনে যুক্ত হতে হবে। মনে রাখতে হবে-একমাত্র পরিশ্রমই পারে মানুষের জীবন ও ভাগ্য পরিবর্তন করতে। আল্লাহ তাআলার কাছে পাতানো হাতের চেয়ে উল্টো দিকের, অর্থাৎ দানশীল হাতের মর্যাদা অনেক বেশি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রবাসী ফ্রুুট গার্ডেন এন্ড এগ্রো-এর স্বত্বাধিকারী দুবাই প্রবাসী শাহীন আহমদ ও সাবেল আহমদের উদ্যোক্তা মানসিকতার প্রশংসা করেন এবং বাগানের সার্বিক ব্যবস্থাপনা, ফলের উৎপাদন পদ্ধতি ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘুরে দেখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি মেজর আল-আমীন, সহকারী কমিশনার তানভীর আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, কোষাধ্যক্ষ তারেক আহমদ ও প্রবাসী ফ্রুুট গার্ডেন এন্ড এগ্রো-এর স্বত্বাধিকারী শাহীন আহমদ ও সাবেল আহমদসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জকিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসিবুল আলম শাওন। উল্লেখ্য, গত শনিবার প্রবাসী ফ্রুুট গার্ডেন এন্ড এগ্রো-এর পার্শ্ববর্তী একটি মাঠে এ মতবিনিময় সভা ও সেচপাম্প বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি
শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে ভারতের আসাম প্রদেশের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথ-কে
লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় সাপে কেটে মো. তোফাজ্জল মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে গতকাল শনিবার