admin
প্রকাশিত: 2:13 PM, February 9, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। আসন্ন নির্বাচনে জনসমর্থন এবং সাংগঠনিক তৎপরতায় তিনি এমন এক অবস্থানে পৌঁছেছেন, যা সিলেট-১ আসনে অতীতের অনেক রেকর্ড ভেঙে দিতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দীর্ঘদিন ধরে সিলেটের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে নিয়মিত গণসংযোগ এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে খন্দকার মুক্তাদির নিজের একটি শক্ত বলয় তৈরি করেছেন। স্থানীয় ভোটারদের মতে, সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকা এবং পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে তার ইমেজ তাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে।
সিলেট বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলোকে একটি একক প্ল্যাটফর্মে নিয়ে আসতে সক্ষম হয়েছেন তিনি। তরুণ ভোটার এবং দীর্ঘদিনের সাধারণ সমর্থকদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা। সিলেটের সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসেবে সকল মহলে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে খন্দকার মুক্তাদির প্রাপ্ত ভোটের ব্যবধানে পূর্বের অনেক রেকর্ড ছাড়িয়ে যেতে পারেন। বিশেষ করে শহরের শিক্ষিত ভোটার ও গ্রামীণ জনপদের সাধারণ মানুষের মধ্যে তার প্রতি যে সহানুভূতি তৈরি হয়েছে, তা ব্যালট বক্সে বড় প্রতিফলনের ইঙ্গিত দিচ্ছে। নির্বাচনী মাঠের এই হাওয়া যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তবে সিলেটের ইতিহাসে খন্দকার মুক্তাদির নাম একটি নতুন মাইলফলক হিসেবে যুক্ত হতে যাচ্ছে।
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির
স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক
স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ
লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল