admin
প্রকাশিত: 4:05 PM, November 27, 2025
সিলেট বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত এক মাসে এই অঞ্চলে নতুন করে আরও ১৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৪ জন রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৫ জনে। বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে সংক্রমণ বাড়ছে; বিশেষ করে হবিগঞ্জে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে।
এ বছর আক্রান্তদের মধ্যে—সিলেট জেলায় ৭৬ জন, সুনামগঞ্জে ৭১ জন, মৌলভীবাজারে ৮৬ জন, হবিগঞ্জে ২৩২ জন।
চলতি বছর ডেঙ্গুতে সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। গত ৮ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন ডেঙ্গু রোগী।
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী
এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।
‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা
জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো