admin

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৪

দাউদপুরে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর

দাউদপুরে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রাউতকান্দি এলাকায় ছাত্রলীগের এক নেতার নিজ বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী সাব্বির হোসেন টিপু (২৪) দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। টিপু দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাউতকান্দি গ্রামের দিলোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, বুধবার দুপুরে দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করে। এতে পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার কারণ ও জড়িতদের বিষয়ে এলাকাবাসী জানান, দেশে গণঅভ্যুত্থান পর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ও ঘর বাড়িতে হামলা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী ও তার পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলন ইস্টার্ন সিলেটের প্লট ২১ বছরেও পাননি ক্রেতারা

সংবাদ সম্মেলন ইস্টার্ন সিলেটের প্লট ২১ বছরেও পাননি ক্রেতারা

স্টাফ রিপোর্টার: ইষ্টার্ন সিলেট প্রাইভেট লিমিটেড এর গাজী বুরহান উদ্দিন মডেল টাউন আবাসিক প্রকল্পে ২১ বছরেও প্লট বুঝে পাচ্ছেন না

স্বর্ণ ব্যবসাকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

স্বর্ণ ব্যবসাকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বর্ণ ব্যবসা খাতে বিপুল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল

সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল আজ

সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল আজ

আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্বব্যাপী নৃত্যের প্রতি সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন ধারার নৃত্যের মধ্যে মেলবন্ধন তৈরি এবং নৃত্যশিল্পী ও দর্শকদের মিলনমেলার লক্ষ্যে সুনামগঞ্জে

শনিবার সিলেট থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শনিবার সিলেট থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

স্টাফ রিপোর্টার: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে শনিবার থেকে দেশব্যপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল

ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল

সিলেটের সংবাদ ডেস্ক: প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৯৫ টাকা থেকে চার টাকা বৃদ্ধি পেয়ে ১৯৯ টাকায় বিক্রি হবে

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময়

বালাগঞ্জে বিদ্যুৎ ছিল না ৭ দিন

বালাগঞ্জে বিদ্যুৎ ছিল না ৭ দিন

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে চরম আকারে বিদ্যুৎ বিপর্যয়ে নাকাল হয়ে পড়েছে জনজীবন। জেলা শহরগুলোতে লোডশেডিং তুলনামূলক কম হলেও গ্রামাঞ্চলে ঘণ্টার