admin

প্রকাশিত: 10:45 AM, February 12, 2026

সিলেট যার, সরকার তার মুক্তাদিরের জয়ে সিংহাসনে বসবে বিএনপি

সিলেট যার, সরকার তার মুক্তাদিরের জয়ে সিংহাসনে বসবে বিএনপি

স্টাফ রিপোর্টার:

মহাসংগ্রাম ও দীর্ঘ প্রতীক্ষার পর আধ্যাত্মিক রাজধানী সিলেটের মর্যাদাপূর্ণ সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিশাল ব্যবধানে বিজয় পাওয়ার পথে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এই আসনের ফলাফলের পরেই সারা দেশে ছড়িয়ে পড়বে আনন্দ-উল্লাস। দেশের রাজনৈতিক ইতিহাসে ‘সিলেট-১ আসনে যে দল জিতে, তারাই সরকার গঠন করে’ এমন প্রচলিত প্রথার পুনরাবৃত্তি ঘটিয়ে ফের রাষ্ট্রক্ষমতায় বসতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সিলেটের জনরায় ও বিজয়োল্লাস ছড়য়ে পড়বে দেশব্যাপী। জরিপ অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে খন্দকার মুক্তাদির তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করতে যাচ্ছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার আগে সিলেট নগরীর অলিগলি থেকে শুরু করে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে।

এই বিষয়ে সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, খন্দকার মুক্তাদিরকে বিজয়ী করতে সিলেটের সর্বস্তরের মানুষ উৎসাহ নিয়ে কাজ করছে। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয় হবে। দীর্ঘ লড়াই-সংগ্রামের পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে এবং সঠিক রায় দিতে যাচ্ছে।

বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সিলেট-১ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। ১৯৪৬ সাল থেকে শুরু করে গত কয়েকটি নির্বাচন বাদে প্রায় প্রতিটি সাধারণ নির্বাচনে দেখা গেছে, এই আসনে বিজয়ী প্রার্থীর দলই শেষ পর্যন্ত কেন্দ্রে সরকার গঠন করেছে। খন্দকার মুক্তাদিরের এই বিজয়ের মধ্য দিয়ে বিএনপির সরকার গঠনের বিষয়টি এখন কেবল সময়ের ব্যাপার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলটির নীতিনির্ধারকরা সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন। ঢাকায় অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘রাষ্ট্র সংস্কার’ ও ‘দেশ পুনর্গঠনের’ নতুন লক্ষ্য নিয়ে কাজ শুরু করার কথা জানিয়েছে দলটির একাধিক সূত্র।


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, কাস্টমসকে

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস খুব

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম বিতর্কের

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে চলেছেন

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

* টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে দিন

প্রতিবাদ বিবৃতি

প্রতিবাদ বিবৃতি

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়