admin

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে শাবিপ্রবির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে শাবিপ্রবির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবি প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ।

এরপর বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন-১ এর সামনে এসে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কেক কাটা হয়।

কেক কাটার পূর্বে আয়োজিত সমাবেশে অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, আজ সত্যিই আমাদের জন্য আনন্দের দিন। আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় ৩৬ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। যাঁদের অক্লান্ত প্রচেষ্টা ও আত্মত্যাগের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সম্ভব হয়েছে, আমি তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর যে পরিবর্তন এসেছে, আমি মনে করি তাদের হাত ধরে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে, সবার সার্বিক সহযোগিতায়-বিশেষ করে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের সারিতে থেকে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা, ভোট প্রদান এবং নিরাপদে ফিরে যাবার ব্যবস্থা নিশ্চিত করেছেন। উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই সুন্দর পরিবেশে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের নেতৃত্বে আমাদের দেশ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের শিখরে পৌঁছাবে।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই ধারাবাহিকতায় আমরা যারা এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছি, সকলে মিলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাব। আমাদের শিক্ষার্থীরা দেশে-বিদেশে যেখানেই অবস্থান করুক না কেন, তারা দেশের সুনাম বৃদ্ধি করবে এবং বিশ্ববিদ্যালয়ের গর্বিত দূত হিসেবে ভূমিকা রাখবে-এই প্রত্যাশা করছি। সবশেষে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়কে ভালো রাখার মাধ্যমেই আমরা ভালো থাকব-এই হোক আজকের দিনের অঙ্গীকার।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, মেডিক্যাল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. আহমদ কবীর। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী, উদযাপন কমিটির সদস্য সচিব অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।


সর্বশেষ সংবাদ

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-এর নাম ও ছবি ব্যবহার

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি