admin
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
সুরসুধা সঙ্গীতায়নের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কণ্ঠসংগীত বিষয়ে বিজয়ী সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে প্রাইজমানি ও সনদ বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে আয়োজিত প্রাইজমানি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা। জিডিএফ’র হিসাব রক্ষক মোঃ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস, শিক্ষক আফজাল শিকদার, কলেজ শিক্ষক মলয় রায়, শিক্ষক সরুপা বেগম, ফয়জুল হাসান ফারহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি প্রমুখ। এছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সুরসুধা সঙ্গীতায়ন উদ্যোগে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৫ উপলক্ষে দেশব্যাপী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কণ্ঠসংগীত বিষয়ে ক বিভাগে অংশ গ্রহণ করে প্রথম স্থান লাভকারী রাদিয়া জান্নাত তালুকদার, দ্বিতীয় স্থান লাভকারী রেশমা আক্তার রিয়া, খ বিভাগে অংশ গ্রহণ করে দ্বিতীয় স্থান লাভকারী তোফায়েল হোসেন, তৃতীয় স্থান লাভকারী খাদিজাতুল কোবরা এর হাতে প্রাইজমানি ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী সহ অতিথিবৃন্দ।
জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগীত বিষয়ে মেধার বিকাশ ঘটাতে সুরসুধা সঙ্গীতায়ন এর উদ্যোগে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করায় সুরসুধা সঙ্গীতায়নের সভাপতি শামীম আরা খান চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন আহমদ দোলন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি
সিলেট রেলওয়ে স্টেশন গাড়ি পার্কিংয়ের ইজারা নিয়ে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইজারাদারের প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, সম্পূর্ণ
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত
শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, সৃজনশীল চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যে সিলেটের ঐতিহ্যবাহী স্কলার্সহোম মেজরটিলা কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে দুই
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনগণের কল্যাণে করা বাজেটকে ‘গণবিরোধী’ কিংবা ‘চানাচুরের বাজেট’ বলে আখ্যা দেয়, তারা
পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৯নং ওয়ার্ড।
দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী
ডিম নিক্ষেপ: লন্ডনে উত্তেজনা, আটক ৩ মো.জুনেদ আহমদ,ফ্রান্স: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য
ফরিদ চৌধুরীর জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস্য শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ইয়াতিমখানার সাবেক