admin
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. আবদুল কুদ্দুস চৌধুরী বলেছেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন, এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালিত ‘হলি বাজার’-এর মাধ্যমে জনসাধারণকে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের এই কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। গত সোমবার রাতে নগরীর লালবাজারস্থ আল-ফালাহ কমপ্লেক্সের ৪র্থ তলায় হলি বাজার পরিদর্শন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসএমপি কমিশনার বলেন, উৎপাদক থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে বিক্রি করলে নিম্ন ও মধ্য আয়ের মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারেন। বাজার দরের চেয়ে কম দামে পণ্য বিক্রি করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। একই সাথে তিনি নগরবাসীকে এই সাশ্রয়ী সুবিধা গ্রহণের আহ্বান জানান। হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের প্রধান উপদেষ্টা প্রবীণ ব্যবসায়ী রফিকুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব’র সভাপতি মুক্তাবিস-উন-নুর, জেলা সমবায় অফিসার মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক। এছাড়াও বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আব্দুল হাদী পাভেল, হাফিজ মাওলানা মো. শাহ আলম ও হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আক্তার হোসেন সোহেল। উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মো. আব্দুস সুবহান, সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান রিয়াদ, কোষাধ্যক্ষ শরীফ আহমদসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে ‘হলি বাজার’ প্রতিদিন বাদ জোহর থেকে শুরু করে তারাবিহ নামাজের পর পর্যন্ত খোলা থাকবে। স্বল্পমূল্যে নিত্যপণ্য ক্রয়ের জন্য সিলেটবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ মাগরিব
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,
ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের
ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী
ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন