admin
প্রকাশিত: 10:34 AM, November 29, 2025
মো: ফারুক মিয়া : বিছনাকান্দি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। অথচ সিলেটের গোয়াইনঘাট উপজেলার নয়নাভিরাম এই পর্যটনকেন্দ্রটি আজ ধুঁকছে অব্যবস্থাপনা, সড়ক দুর্ভোগ ও অযত্ন-অবহেলায়। একসময় শত শত পর্যটকের পদচারণায় মুখর থাকা বিছনাকান্দি এখন প্রায় পর্যটকশূন্য। সাপ্তাহিক ছুটির দিন কিংবা বিশেষ কোনো উপলক্ষেও হাতেগোনা পর্যটক দেখা যায়।
সড়ক দুর্ভোগে পর্যটকের অনাগ্রহ: সিলেট শহর থেকে বিছনাকান্দির দূরত্ব মাত্র ২৬ কিলোমিটার। স্বাভাবিক পরিস্থিতিতে আধা ঘণ্টায় পৌঁছানোর কথা। কিন্তু ভাঙাচোরা ও বিধ্বস্ত সড়কের কারণে যাতায়াতে লাগে দুই ঘণ্টা বা তারও বেশি সময়। বিশেষ করে সালুটিকর থেকে হাদারপাড় পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়ক সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ায় পর্যটন শিল্পে মারাত্মক প্রভাব পড়েছে।
স্থানীয়রা জানান, ২০১৫-১৬ সাল পর্যন্ত বিছনাকান্দি ছিল দেশের অন্যতম ব্যস্ত পর্যটন কেন্দ্র। প্রতিদিন শত শত ভ্রমণপিপাসু ভিড় করতেন এখানে। কিন্তু সড়কটির অবস্থা খারাপ হতে থাকায় ধীরে ধীরে পর্যটকেরা বিমুখ হয়ে পড়েন। ২০২০ সালের পর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। ২০২২ সালে সালুটিকর–হাদারপাড় সড়কের সংস্কারকাজ শুরু হলেও তা এখনও শেষ হয়নি। এতে হতাশ স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা।
সুবিধাবঞ্চিত পর্যটন কেন্দ্র: বিছনাকান্দিতে হাতেগোনা যে পর্যটক যান, তাদের জন্যও নেই পর্যাপ্ত সুবিধা। একটি মাত্র শৌচাগার রয়েছে, সেটিও ব্যবহার অনুপযোগী। নারীদের জন্য নেই পোশাক পাল্টানোর নিরাপদ স্থান। স্থানীয়দেরও পর্যটন উন্নয়নে আগ্রহ দেখা যায় না। এ যেন অযত্নে-অবহেলায় ধুঁকে ধুঁকে মরছে একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র।
পাথর লুট সৌন্দর্য হারাচ্ছে বিছনাকান্দি : পর্যটন কমে যাওয়ায় রাতের অন্ধকারে চলছে ছোট পাথর লুট। বড় পাথর ছাড়া ছোট কোনো পাথর আর অবশিষ্ট নেই। পাথরচুরি বন্ধে তদারকি কম থাকায় প্রকৃতির সৌন্দর্যও নষ্ট হচ্ছে দ্রুত।
যুবকদের ঝুঁকিপূর্ণ পথে ঝুঁকে পড়া: পর্যটক কমে যাওয়ায় বেকারত্ব বেড়েছে এলাকাজুড়ে। অনেক তরুণ-যুবক চোরাচালান ও সীমান্তসংক্রান্ত ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছেন। চোরাকারবারিদের বেপরোয়া আচরণে পর্যটকরাও হেনস্তার শিকার হচ্ছেন। ছবি তুলতেও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।
সরকারি পরিকল্পনা কাগজে-কলমেই সীমাবদ্ধ: জেলা প্রশাসন জানিয়েছে, সিলেটের পর্যটন কেন্দ্রগুলো নিয়ে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে বিছনাকান্দির আগের রূপ ফিরিয়ে আনা সম্ভব। তবে কয়েক বছর আগে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডও একই ধরনের পরিকল্পনা করেছিল বলে জানা গেছে—যা কাগজে-কলমেই সীমাবদ্ধ ছিল।
বিএনপি নেতার সমালোচনা: সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আরিফুল হক চৌধুরী বলেন, গোয়াইনঘাটে এসে দেখা যায়, সরকার উন্নয়নের মহাসড়ক নয়, মহাগর্ত তৈরি করে রেখেছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সড়ক ও পর্যটন উন্নয়ন নিয়ে সরকারি উদাসীনতায় বিছনাকান্দির সম্ভাবনা নষ্ট হচ্ছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।