admin

প্রকাশিত: 3:31 PM, February 25, 2026

শহীদ মিনার জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক : এমপি তাহসিনা রুশদীর লুনা

শহীদ মিনার জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক : এমপি তাহসিনা রুশদীর লুনা

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ডিগ্রি কলেজে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন ও এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিলেট জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এই শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোছাঃ তাহসিনা রুশদীর লুনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ মিনার আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক। ভাষা আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজ আমাদের অহংকার। নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।” তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

দয়ামীর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট দেওয়ান মিনহাজ গাজী-এর সভাপতিত্বে এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাব্বির আহমদ-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউপি চেয়ারম্যান এস. টি. এম. ফখর উদ্দিন, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল হক চৌধুরী, তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খছরুজ্জামান, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আব্দুর রূপ, সুজন মিয়া, ফখরুল ইসলাম, জুয়েল মিয়া এবং কলেজের সহকারী অধ্যাপক সুহেদা চৌধুরীসহ শিক্ষক মন্ডলী—শামীম মোল্লা, অর্পণা আচার্য, তানজিনা রহমান, পিলু কান্তি দাস, হরলাল দাস, গোলাম কিবরিয়া ও সহকারী লাইব্রেরিয়ান রত্না তালুকদার প্রমুখ।

শহীদ মিনার উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মইনুল হক চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনাকে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় বক্তারা কলেজের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ সংবাদ

প্রতিবাদ বিবৃতি

প্রতিবাদ বিবৃতি

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক সভা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক সভা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ

সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনাল পরিচালক

সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনাল পরিচালক

লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল