admin

প্রকাশিত: 3:57 PM, February 25, 2026

একনেক সভাপতি তারেক রহমান বিকল্প সভাপতি মির্জা ফখরুল সদস্য হলেন খন্দকার মুক্তাদিরসহ ৯ মন্ত্রী

একনেক সভাপতি তারেক রহমান বিকল্প সভাপতি মির্জা ফখরুল সদস্য হলেন খন্দকার মুক্তাদিরসহ ৯ মন্ত্রী

স্টাফ রিপোর্টার:

নতুন সরকার গঠনের পর দেশের সর্বোচ্চ অর্থনৈতিক নীতিনির্ধারণী ফোরাম ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি’ (একনেক) পুনর্গঠন করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট এই গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একনেকের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সরকারের প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী। তারা হলেন
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী (সংসদ সদস্য, সিলেট-১) খন্দকার আবদুল মুক্তাদির, আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

প্রথা অনুযায়ী, সরকার পরিবর্তনের পর আগের কমিটি বিলুপ্ত করে নতুন একনেক গঠন করা হয়। দেশের যাবতীয় বড় উন্নয়ন প্রকল্প যাচাই-বাছাই ও চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব পালন করে এই কমিটি। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, একনেক সভায় নিয়মিত সদস্যদের বাইরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে, যাদের প্রকল্প নিয়ে আলোচনা করা হবে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, পরিকল্পনা সচিবসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন। দেশের অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে নবগঠিত এই কমিটি দ্রুতই তাদের প্রথম সভায় বসবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রতিবাদ বিবৃতি

প্রতিবাদ বিবৃতি

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক সভা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক সভা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ

সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনাল পরিচালক

সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনাল পরিচালক

লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল