admin
প্রকাশিত: 3:59 PM, February 25, 2026
স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর মধ্যে প্রতিমন্ত্রী পদমর্যাদায় সিলেটের সন্তান হুমায়ুন কবিরকে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১৭ই ফেব্রুয়ারি নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে ৫ জন পেয়েছেন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা। রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয় মো. ইসমাঈল জবিউল্লাহ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রতিমন্ত্রী পদমর্যাদায় ৫ জন উপদেষ্টাকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিলেটের হুমায়ুন কবির, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ড. মাহদী আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেহান আসিফ আসাদ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, পলিসি ও স্ট্র্যাটেজি ডা. জাহেদ উর রহমান।
উল্লেখ্য, গত ১৭ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে এই ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এবং তার মন্ত্রিসভার ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। নবগঠিত এই সরকারে উপদেষ্টাদের দপ্তর বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,
নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,
কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে