admin

প্রকাশিত: 1:28 PM, February 26, 2026

অদক্ষ চালক ও অসচেতনতাই সড়ক দুর্ঘটনার মূল কারণ: বিআরটিএ চেয়ারম্যান

অদক্ষ চালক ও অসচেতনতাই সড়ক দুর্ঘটনার মূল কারণ: বিআরটিএ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার:

সিলেট ও সুনামগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯৪টি পরিবারের মাঝে ৩ কোটি ২ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্ট বোর্ড। গতকাল বুধবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব চেক হস্তান্তর করা হয়। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান বলেন, “দেশে প্রায় ৭০ শতাংশ সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের কারণে ঘটে এবং অধিকাংশ চালকেরই বৈধ লাইসেন্স নেই। অদক্ষ চালক, লাইসেন্স প্রদানে স্বচ্ছতার ঘাটতি এবং চালকদের পর্যাপ্ত বিশ্রাম না নেওয়ার প্রবণতার কারণেই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।” তিনি আরও উল্লেখ করেন, একজন চালকের টানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালানো উচিত নয়, কিন্তু অনেক চালকই তা মানেন না। যুবসমাজকে রক্ষায় মোটরসাইকেল বিক্রির সময় দুটি হেলমেট নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।

অনুষ্ঠানে জানানো হয়, সিলেট জেলার ৪৭ জন এবং সুনামগঞ্জ জেলার ৪৭ জনসহ মোট ৯৪ জন ক্ষতিগ্রস্তের মাঝে এই অনুদান প্রদান করা হয়েছে। এর মধ্যে নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৩ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ১ লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “আর্থিক অনুদান দিয়ে প্রাণের ক্ষতিপূরণ সম্ভব নয়। তবে চালক, যাত্রী ও অভিভাবকদের সচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

বিআরটিএ’র যুগ্ম সচিব (অডিট ও আইন) রুবাইয়াত-ই-আশিকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিআরটিএ সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আশরাফুজ্জামান পিপিএম-সেবা, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন