admin
প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের প্রতি জবাবদিহিমূলক এই সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। তিনি বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে। অমর একুশে বইমেলা কেবল বই বেচাকেনার মেলা নয়, বরং এই মেলা শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের সূতিকাগার হয়ে উঠুক।”
গতকাল বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘অমর একুশে বইমেলা-২০২৬’-এর শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দলকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেন প্রধানমন্ত্রী। বইমেলা মেধা ও মননের প্রতীকবইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বায়ান্নর ভাষাশহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আজকের এই মেলা। নির্ধারিত সময়ের কিছুটা পরে মেলা শুরু হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় নিয়মের কিছুটা ব্যত্যয় ঘটলেও বইমেলার আবেদন বিন্দুমাত্র ম্লান হয়নি।”বই পড়ার গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জার্মান দার্শনিক মার্কুইস সিসেরোর উক্তি উদ্ধৃত করে বলেন, “বই ছাড়া ঘর আত্মা ছাড়া দেহের মতো।” তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ১০২টি দেশের পাঠাভ্যাস জরিপে বাংলাদেশের অবস্থান ৯৭তম। আমাদের নাগরিকেরা বছরে গড়ে মাত্র তিনটি বই পড়েন। এই চিত্র আমাদের পাল্টাতে হবে।
অমর একুশে বইমেলাকে ভবিষ্যতে ‘আন্তর্জাতিক বইমেলা’ হিসেবে আয়োজনের বিবেচনা করতে হবে। জাতিসংঘে বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলা একাডেমি গবেষণাবৃত্তি, তরুণ লেখক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সেমিনার আয়োজন করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। সংস্কৃতি বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৯ বিশিষ্ট ব্যক্তি ও ওয়ারফেজকে ‘একুশে পদক’ প্রদানগতকাল সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১০টি ইউনিটে ‘একুশে পদক-২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী।
এ বছর পদকপ্রাপ্তরা হলেন: এ বছর একুশে পদক পেয়েছেন- চলচ্চিত্রে অবদানের জন্য ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ সংগীত দল হিসেবে পুরস্কার পেয়েছে। মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তাঁর স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন। আর ওয়ারফেজের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম পুরস্কার নেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে যোগ দেন এবং অনুষ্ঠান শেষে পুনরায় হেঁটেই সচিবালয়ে ফিরে আসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান। বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী দলমত-ধর্মবর্ণনির্বিশেষে একটি নিরাপদ, মানবিক ও সমৃদ্ধ ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৯নং ওয়ার্ড।
দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী
ডিম নিক্ষেপ: লন্ডনে উত্তেজনা, আটক ৩ মো.জুনেদ আহমদ,ফ্রান্স: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য
ফরিদ চৌধুরীর জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস্য শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ইয়াতিমখানার সাবেক
মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা
প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে
স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ মেন্দিবাগ মাছিমপুর এলাকার সংযোগ সড়ক পাশে খোলা জায়গায় বর্জ্য জমানো
দক্ষতাভিত্তিক শিক্ষায় অধিক জোর দিতে হবে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আমাদের দেশে প্রচুর জনশক্তি রয়েছে।