admin
প্রকাশিত: 9:56 AM, February 28, 2026
মো. আতিকুর রহমান:
সিয়াম, সাধনা ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। অসীম সওয়াব ও পুণ্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগিতে মশগুল। ইসলামের পরিভাষায় পবিত্র রমজান মাসকে তিনটি ভাগে বা দশকে বিভক্ত করা হয়েছে। যার প্রথম ১০ দিন হলো ‘রহমতের দশক’।
হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, “রমজান মাসের প্রথম ১০ দিন রহমতের, মাঝের ১০ দিন মাগফিরাতের (ক্ষমা) এবং শেষ ১০ দিন নাজাতের (জাহান্নাম থেকে মুক্তি)।” (সহিহ ইবনে খুজাইমা)। এই হিসেবে রমজানের শুরুর এই ১০ দিনে মহান আল্লাহ তাঁর বান্দাদের ওপর অঝোরে রহমত ও করুণা বর্ষণ করেন।
গুনাহ মাফ ও দোয়া কবুল: হাদিস অনুযায়ী, রমজানের প্রথম দিন রোজা রাখার মাধ্যমে মুমিনের পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। এছাড়া রমজানের প্রতিটি দিন ও রাতে সত্তর হাজার ফেরেশতা রোজাদারের ক্ষমার জন্য দোয়া করতে থাকে। শয়তানকে বন্দি করা: রমজান শুরু হওয়ার সাথে সাথেই অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলিত করা হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফলে রহমতের এই দশকে বান্দার জন্য নেক আমল করা সহজ হয়ে যায়। ইবাদতের বহুগুণ সওয়াব: এ মাসে একটি নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমান এবং একটি ফরজ আদায় করলে সত্তরটি ফরজের সমান সওয়াব পাওয়া যায়। রহমতের এই সময়ে বান্দা আল্লাহর যত নিকটবর্তী হতে চায়, আল্লাহ তার চেয়েও বেশি দয়া নিয়ে বান্দার দিকে অগ্রসর হন।
ইসলামি চিন্তাবিদদের মতে, রহমতের এই দশকে মুমিনদের প্রধান কাজ হলো বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করা। এই সময়ে পড়ার জন্য বিশেষ একটি দোয়া হলো:
“রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খইরুর রহিমীন” (অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা করুন এবং দয়া করুন, আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।) সুরা মুমিনুন: ১১৮
এছাড়া দিনের বেলা যথাযথভাবে রোজা পালন, জামাতে নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত এবং সামর্থ্য অনুযায়ী দান-সদকা করার মাধ্যমে আল্লাহর বিশেষ রহমত লাভ করা সম্ভব।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,
নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,
কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে