admin

প্রকাশিত: 5:24 PM, March 1, 2026

মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু

মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু

♦ ইরানে একযোগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নিহত ২০১
♦ ইসরায়েলে জরুরি অবস্থা, অভিযান চলবে : ট্রাম্প

সিলেটের সংবাদ ডেস্ক:

পারমাণবিক ইস্যুতে চলমান আলোচনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমানবাহিনী। গতকাল সকালে তেহরানসহ ইরানের অন্তত পাঁচটি এলাকায় বিমান হামলা চালানো হয়। এসব হামলায় ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ ধর্মীয় নেতার বাসভবন লক্ষ্যবস্তু করে মার্কিন-ইসরায়েলি বাহিনী। এ ছাড়া হোরমোজগান প্রদেশে মেয়েদের স্কুলে হামলায় অন্তত ২০১ জন নিহত হয়েছেন। পাল্টা জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এসব হামলায় আরব আমিরাতে একজন নিহত হয়েছেন।

গতকাল সকালে ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুরুতেই দেশটির তেহরান, ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ প্রদেশে বিমান হামলা চালানো হয়। লক্ষ্যবস্তু করা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির প্রাসাদ, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাসভবনসহ সরকারি ও সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের নেতাদের বাসভবন।

হামলায় আয়াতুল্লাহ খামেনির বাসভবন পুরোপুরি ধ্বংস হয়েছে। তবে আগেই তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে প্রেসিডেন্টের বাসভবনে হামলার পর মাসুদ পেজেশকিয়ান নিরাপদ আছেন বলে জানিয়েছে ইরান। এ ছাড়া ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা, পারচিন সামরিক স্থাপনা, তেহরানের ‘ইউনিভার্সিটি স্ট্রিট’ এবং ‘রিপাবলিক’ এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

হামলার পরপরই তেহরানসহ দেশটির পশ্চিমাঞ্চলের পাঁচটি শহরে বিস্ফোরণের কালো ধোঁয়া উড়তে দেখা যায়। পরে দ্বিতীয় দফায় ইরানের পশ্চিমাঞ্চলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করে ইসরায়েলি বাহিনী। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনহাব শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫১ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনহাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল।

এ হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। ইসরায়েলি হামলার জেরে বাসিন্দাদের রাজধানী তেহরান ছাড়তে বলেছে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এক বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতির কারণে সম্ভব হলে আপনারা যতটা সম্ভব শান্ত থেকে অন্যান্য শহর বা স্থানে চলে যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় ধরনের যুদ্ধাভিযান’ চালিয়েছে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা বারবার একটি চুক্তি চেয়েছি। আমরা চেষ্টা করেছি। এখন আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস ও ক্ষেপণাস্ত্র কারখানা জ্বালিয়ে দিতে যাচ্ছি। এটা পুরোপুরি ধ্বংস করা হবে। ট্রুথ সোশ্যালে দেওয়া পৃথক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করেছে এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন অব্যাহত রেখেছে, যা এখন ইউরোপে আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও মিত্রদের, বিদেশে অবস্থানরত আমাদের সেনাদের হুমকির মুখে ফেলতে পারে এবং এমনকি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও পৌঁছাতে সক্ষম হতে পারে। যুক্তরাষ্ট্র একটি ‘বড়’ অভিযান পরিচালনা করছে, যার লক্ষ্য হলো এই অত্যন্ত দুষ্ট ও উগ্র স্বৈরশাসনকে আমেরিকাকে হুমকি দেওয়া থেকে বিরত রাখা।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা বিপ্লবী গার্ড বাহিনীকে সতর্ক করে ট্রাম্প বলেন, অবশ্যই তোমাদের অস্ত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে তোমাদের সঙ্গে ন্যায্য আচরণ করা হবে এবং তোমাদের সম্পূর্ণ নিরাপত্তা থাকবে; অন্যথায় তোমাদের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরান থেকে আসন্ন হুমকি অপসারণ করা।

পৃথক ভিডিও বার্তায় ইরানের জনগণকে নিজেদের সরকার দখলে নেওয়ার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যখন আমরা শেষ করব, নিজেদের সরকার দখলে নিন। এটি আপনাদের নেওয়ার জন্য থাকবে। বহু প্রজন্মে এটাই সম্ভবত আপনাদের একমাত্র সুযোগ।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠীর তৈরি করা হুমকি দূর করতে একটি অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ৪৭ বছর ধরে আয়াতুল্লাহ শাসকগোষ্ঠী ‘ইসরায়েলের মৃত্যু হোক’, ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগান দিয়ে আসছে। তারা আমাদের রক্ত ঝরিয়েছে, বহু আমেরিকানকে হত্যা করেছে এবং নিজেদের জনগণকেও হত্যা করেছে। এই হত্যাকারী সন্ত্রাসী শাসনব্যবস্থাকে কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যাবে না- যা তাদের সমগ্র মানবজাতিকে হুমকি দেওয়ার সুযোগ করে দেবে। আমাদের যৌথ পদক্ষেপ সাহসী ইরানি জনগণকে নিজেদের ভবিষ্যৎ নিজের হাতে নেওয়ার পরিবেশ সৃষ্টি করবে। বিবৃতিতে তিনি আরও বলেন, সময় এসেছে ইরানের সব জনগোষ্ঠীর-পার্সিয়ান, কুর্দি, আজারি, বালুচি এবং আহওয়াজি-অত্যাচারের শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন ও শান্তিপূর্ণ ইরান গড়ে তোলার। আগামী দিনগুলোতে ‘অপারেশন দ্য রোর অব দ্য লায়ন’-এ আমাদের সবার ধৈর্য ও দৃঢ়তার প্রয়োজন হবে। আমরা একসঙ্গে দাঁড়াব, একসঙ্গে লড়ব এবং একসঙ্গে ইসরায়েলের চিরস্থায়িত্ব নিশ্চিত করব।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান : সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পাল্টাপাল্টি হামলার মধ্যে তেল পরিবহনের অত্যন্ত গুরত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। গতকাল ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়ে দিয়েছে ‘হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।’

ইরানের স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ২০১ : দক্ষিণ ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ২০১ জনে দাঁড়িয়েছে। দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এই নিহতের ঘটনা ঘটেছে। জানা গেছে, নিহত শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়তে পারে।


সর্বশেষ সংবাদ

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান