admin

প্রকাশিত: 5:27 PM, March 1, 2026

ইফতারের অনন্য স্বাদ সিলেটের ছোট মুচমুচে জিলাপি

ইফতারের অনন্য স্বাদ সিলেটের ছোট মুচমুচে জিলাপি

স্টাফ রিপোর্টার:

সারা দিন রোজা রাখার পর ইফতারের টেবিলে অনন্য স্বাদ যেন মুচমুচে ও রসে ভরা টইটম্বুর জিলাপি। গরম গরম ছোট জিলাপি ছাড়া রমজানের একটি দিনও যেন চলে না সিলেটবাসীর। আর মিষ্টি পছন্দ নয় এমন লোকেরাও ইফতারের টেবিলে জিলাপি দেখলে নিজের অজান্তেই মন যেন রসনার লোভে ভরে ওঠে। বিশেষ করে চিনির সিরায় ভেজানো সোনালি রঙের জিলাপির এক কামড়েই যেন মুখে ছড়িয়ে পড়ে মিষ্টতার অনন্য এক স্বাদ। সারা দিন রোজা রাখার পর এই আকর্ষণ সামলানো সত্যিই কঠিন হয়ে পড়ে ভোজন রসিকদের।

সিলেটে সারা বছরই শাহি জিলাপি, রেশমি জিলাপি, জাফরান জিলাপি ও সাধারণ জিলাপি ব্যাপক জনপ্রিয়। তবে রমজান ও শবেবরাতে আধা কেজি থেকে দেড় কেজি ওজনের শাহি জিলাপির চাহিদা থাকে তুঙ্গে। পাশাপাশি চিকন ও রসে ভরপুর রেশমি জিলাপি এবং সুগন্ধি ও দামি জাফরান বা খোয়া জিলাপিও ভোজনরসিকদের পছন্দের তালিকায় শীর্ষে। এছাড়া তেঁতুলের টকের সংমিশ্রণে তৈরি টক জিলাপিও স্বাদে অন্যতম। এমনকি বড় বড় পাঁচ তারকা হোটেলে প্রায় ১০ রকমের জিলাপি পাওয়া যায়।

ডায়াবেটিস রোগী ও স্বাস্থ্য সচেতনদের কথা মাথায় রেখে সিলেটে এখন তৈরি হচ্ছে চিনিমুক্ত জিলাপি। বন্দরবাজারের হাসান মার্কেটের ব্যবসায়ীরা জানান, স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনেকেই চিনিমুক্ত ভাজা জিলাপি বেছে নিচ্ছেন। এছাড়া সাধারণ আটার জিলাপি থেকে শুরু করে ঘিয়ে ভাজা কিংবা তিল দেওয়া জিলাপিও বিক্রি হচ্ছে দেদারসে।

শহরের অলিগলি থেকে শুরু করে অভিজাত রেস্তোরাঁ—সবখানেই এখন জিলাপির রাজত্ব। আকার ও মানভেদে জিলাপির দামেও রয়েছে ভিন্নতা।

সাধারণ জিলাপি: ২০০ থেকে ৩৫০ টাকা কেজি। ঘিয়ে ভাজা/তিল জিলাপি: ৩৫০ থেকে ৬০০ টাকা কেজি। চিনিমুক্ত ও বিশেষ জিলাপি: রেস্তোরাঁর মান অনুযায়ী ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে।

তবে স্বাদে অনন্য হলেও জিলাপি খাওয়ার ক্ষেত্রে পরিমিতিবোধের তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার ই মাহাবুব বলেন, “জিলাপি একটি উচ্চ ক্যালরিযুক্ত খাবার। একটি মাঝারি আকারের জিলাপিতে সাধারণত ১৫০ থেকে ২০০ ক্যালরি থাকে। ইফতারে হঠাৎ অতিরিক্ত জিলাপি খেলে তা শরীরে চর্বি হিসেবে জমতে পারে।”

সিলেটের ইফতার সংস্কৃতিতে জিলাপি কেবল একটি খাবার নয়, বরং এটি একটি ঐতিহ্যের নাম। রমজানের বিকেলে গরম জিলাপির সুঘ্রাণ আর মানুষের ভিড়ই বলে দেয়, সিলেটের ইফতার জিলাপি ছাড়া অসম্পূর্ণ।


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, কাস্টমসকে

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস খুব

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম বিতর্কের

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে চলেছেন

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

* টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে দিন

প্রতিবাদ বিবৃতি

প্রতিবাদ বিবৃতি

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়