admin

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৬

গোয়াইনঘাটে জসিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ২৪ ঘণ্টার আল্টিমেটাম

গোয়াইনঘাটে জসিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ২৪ ঘণ্টার আল্টিমেটাম

এ কে আজাদ, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাটে চোরাচালানবাহী গাড়ির ধাক্কায় নিহত জসিম উদ্দিনের হত্যাকারী চালককে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। একইসঙ্গে হাকুরবাজার-মানিকগঞ্জ সড়কে বেপরোয়া গতিতে চলাচলকারী চোরাচালানবাহী যান বন্ধ করে জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন এলাকাবাসী।

গতকাল রবিবার বিকাল ৩টায় উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাকুর বাজার স্ট্যান্ডে সর্বস্তরের সচেতন জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জসিম উদ্দিন নিহত হওয়ার এক সপ্তাহ পার হতে চললেও ঘাতক চালককে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মাওলানা উবায়দুল্লাহ জহিরের সভাপতিত্বে ও সাংবাদিক কাওছার আহমদ রাহাতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী ও হাবিজ উল্লাহ, বর্তমান ইউপি সদস্য নিজাম উদ্দিন, বিএনপি নেতা আফতাব উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাবেক ছাত্রনেতা মারুফ আহমদ, আলিম উদ্দিন, শাহাদাত হোসেন, জাকারিয়া ও জামাল উদ্দিন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, হাকুরবাজার-মানিকগঞ্জ সড়কে দীর্ঘদিন ধরে চোরাচালানবাহী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে। এতে এলাকাবাসীর জানমালের নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়েছে। অবিলম্বে এসব যান চলাচল বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা।

মানববন্ধন শেষে জানানো হয়, দাবির বিষয়ে শিগগিরই জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। যদি দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হয়, তবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় সারী-গোয়াইন সড়কের হাতিরপাড়া এলাকায় ভারতীয় মহিষবোঝাই একটি দ্রুতগতির গাড়ি জসিম উদ্দিনকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও দুইজন গুরুতর আহত হন। এই ঘটনার পর থেকেই পুরো গোয়াইনঘাটে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।


সর্বশেষ সংবাদ

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি

দি এইডেড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে বদরুজ্জামান সেলিমের দায়িত্ব গ্রহণ

দি এইডেড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে বদরুজ্জামান সেলিমের দায়িত্ব গ্রহণ

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘দি এইডেড হাই স্কুল’-এর এডহক কমিটির সভাপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক