admin

প্রকাশিত: 2:06 PM, March 2, 2026

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গত শনিবার এক আবেগঘন পরিবেশে প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরীর বিদায় সংবর্ধনা এবং পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।

শনিবার বিকেলে বিদ্যালয় হলরুমে বিদায়ী প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরীর অবসর গ্রহণ উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী সুলতানার সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আবু নছর মোহাম্মদ সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন।

বক্তারা বলেন, “হাফিজ মাশহুদ চৌধুরীর মতো আদর্শ, নীতিবান ও নির্ভীক প্রধান শিক্ষক বর্তমান সময়ে সত্যিই বিরল। তাঁর মেধা ও শ্রমে বিদ্যালয়টি অনন্য উচ্চতায় পৌঁছেছে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক কাজী আশরাফ হোসেন, মাসুক মিয়া, সুপ্রভা সরকার, জয়নাল আবেদিন খান, মাহমুদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহিম এবং সিলেট শিক্ষাবোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অরুন চন্দ্র পাল। এছাড়াও হাফিজ মাশহুদ চৌধুরীর সহধর্মিনী আফসানা বেগম ও পুত্র মুফাসসির আহমদ চৌধুরী অনুষ্ঠানে আবেগপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সন্ধ্যার পর মাউশি সিলেট অঞ্চলের উপ-পরিচালক এ এস এম আব্দুল ওয়াদুদের পরিচালনায় স্মৃতিচারণ পর্বে অংশ নেন সাবেক জেলা শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, এ কে মজুমদার, সাবেক পরিচালক আব্দুল মন্নান খান এবং সরকারি মদন মোহন কলেজের অধ্যাপক ফরিদ আহমদসহ আরও অনেকে। এসময় বর্তমান ও সাবেক সহকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিদায়ী এই শিক্ষক।

একই দিন সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিদায়ী প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরীর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুদুল হাসান।

আলোচনায় বক্তারা সিয়াম সাধনা ও ইফতারের তাৎপর্য তুলে ধরে বলেন, ইফতার মাহফিল পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে। রমজানের শিক্ষা যেন আমাদের ব্যক্তিগত ও সমাজ জীবনে প্রতিফলিত হয়, সেই আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, জেলা শিক্ষা অফিসার এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম।


সর্বশেষ সংবাদ

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ