admin
প্রকাশিত: 3:38 PM, March 2, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের একটি বিধান প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। আইনের ৬(গ) ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ রুলসহ আদেশ দেন।
২০০৫ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন প্রণয়ন করা হয়। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইন অধিক সংশোধনের লক্ষ্যে গত বছরের ৩০ ডিসেম্বর অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশের ৭ ধারায় ৬(খ), ৬(গ), ৬(ঘ)–সহ নতুন কয়েকটি ধারা সন্নিবেশিত করা হয়। আইনের ৬(গ) ধারায় ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম, ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস ইত্যাদি নিষিদ্ধ বিষয়ে বলা আছে।
২০০৫ সালের আইনের ৬(গ) ধারা এবং ২০২৫ সালের সংশোধিত অধ্যাদেশের ৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে মাসুদ উজ জামানসহ ই-সিগারেট ও ভ্যাপ আমদানিকারক ও ব্যবসায়ীসহ ৪১ জন গত সপ্তাহে ওই রিটটি করেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী।
২০০৫ সালের মূল আইনে ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম, ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস ইত্যাদি ক্রয়–বিক্রয় এবং ব্যবহারে কোনো বিধিনিষেধ ছিল না বলে জানান আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী। তিনি প্রথম আলোকে বলেন, অধ্যাদেশের মাধ্যমে ২০০৫ সালের আইনে ৬(গ) ধারা সন্নিবেশিত হয়। আইনের ৬(গ) ধারা এবং অধ্যাদেশের ৭ ধারা কেন অসাংবিধানিক ও সংবিধানের মৌলিক অধিকার–সংক্রান্ত কয়েকটি অনুচ্ছেদের পরিপন্থী ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। ২০২৫ সালে অধ্যাদেশ জারি করার আগে বৈধভাবে আমদানি করা ভ্যাপ বা ই-সিগারেট বাজেয়াপ্ত বা জব্দ না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাণিজ্যসচিব, আইনসচিবসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম
ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, কাস্টমসকে
স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস খুব
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম বিতর্কের
স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে চলেছেন
* টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে দিন
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়