admin

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৬

শ্রম খাতের বড় অংশই অনানুষ্ঠানিক, কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

শ্রম খাতের বড় অংশই অনানুষ্ঠানিক, কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

দেশের শ্রমশক্তির একটি বিশাল অংশ এখনো অনানুষ্ঠানিক (ইনফরমাল) খাতের অন্তর্ভুক্ত রয়ে গেছে উল্লেখ করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশকে টেকসই ও ভারসাম্যপূর্ণ অবস্থানে নিতে হলে সব খাতকে ধীরে ধীরে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে হবে।
মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এবং আরএমজি টিটিসি-এর পৃথক দুটি সভায় তিনি এসব কথা বলেন।
নিম্নআয়ের মানুষের জন্য সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রস্তুতি দ্রুত গতিতে এগোচ্ছে। তিনি বলেন, প্রতিটি পরিবার একটি করে কার্ড পাবে। কার্ডের মাধ্যমে মাসে ২ হাজার ৫০০ টাকা মূল্যের সহায়তা প্রদান করা হবে। সরাসরি রেশন ব্যবস্থা না হলেও এটি রেশনের উদ্দেশ্য অনেকটাই পূরণ করবে।
শিল্প ও শ্রম খাতের সমস্যা সমাধানে নিয়মিত আলোচনার ওপর জোর দিয়ে বাণিজ্যমন্ত্রী শ্রম সচিবকে টিসিসি মিটিং নিয়মিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, “আলোচনায় তর্ক-বিতর্ক বা উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে, তা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই; সংলাপের মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব।”
তিনি আরও সতর্ক করেন যে, শ্রম খাতকে ফরমালাইজ বা আনুষ্ঠানিক করা না গেলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রদান করা সম্ভব হবে না।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কল-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ এবং ছুটি মঞ্জুর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আরএমজি সেক্টরে যেন কোনো শ্রম অসন্তোষ তৈরি না হয়, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের ফজলে হাসান শামিম এবং টিসিসি-এর সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদার। সভায় মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব

প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব

সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে অবাধে পাহাড়

পারভেজ ও রগু তালুকদারকে ঘিরে নতুন প্রশ্ন, প্রশাসনের নীরবতায় বাড়ছে জনমনে সন্দেহ: কালিঘাটের কথিত চোরাচালান সিন্ডিকেট কার ছত্রছায়ায় চলছে কোটি টাকার বাণিজ্য?

পারভেজ ও রগু তালুকদারকে ঘিরে নতুন প্রশ্ন, প্রশাসনের নীরবতায় বাড়ছে জনমনে সন্দেহ: কালিঘাটের কথিত চোরাচালান সিন্ডিকেট কার ছত্রছায়ায় চলছে কোটি টাকার বাণিজ্য?

সিলেটের সীমান্তঘেঁষা কালিঘাট বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চোরাচালান ও অবৈধ পণ্য বাণিজ্যের অভিযোগ নতুন নয়। তবে স¤প্রতি স্থানীয়দের মধ্যে

কয়েস লোদী, কাহের শামীম ও আব্দুল রাজ্জাকের অভিনন্দন: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

কয়েস লোদী, কাহের শামীম ও আব্দুল রাজ্জাকের অভিনন্দন: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের কৃতি সন্তান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার

কথা রাখেননি জেলা প্রশাসক সারওয়ার আলম

কথা রাখেননি জেলা প্রশাসক সারওয়ার আলম

মঙ্গল দাসের বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করার আশ্বাস দিয়েছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সেই আশ্বাস আর নিশ্চয়তার কারণে

ব্যারিস্টার সালামকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাকের অভিনন্দন

ব্যারিস্টার সালামকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাকের অভিনন্দন

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

এর জন্ম জয়ন্তী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী

সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য এবং যুক্তরাজ্য প্রবাসী জুনেদ আহমদ।

সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেলো বাইকচালকের

সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেলো বাইকচালকের

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় জাহির মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন)