admin

প্রকাশিত: 3:19 PM, March 3, 2026

লন্ডনের জাল ভিসায় ২৫ লাখ টাকা আত্মসাৎ

লন্ডনের জাল ভিসায় ২৫ লাখ টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টার:

লন্ডন পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসার মাধ্যমে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে মো. মনির আহমেদ (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৯। সোমবার (০২ মার্চ) বিকেলে সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনির আহমেদ সিলেট মহানগরীর শাহপরাণ থানার ইসলামপুর এলাকার মৃত আ. রউফের ছেলে। সে ঢাকার বিমানবন্দর থানায় দায়ের করা একটি মানবপাচার ও জালিয়াতি মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি।

মামলার নথিপত্র ও র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মো. আরিফ আহমেদ (৩০) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যোগারকুল এলাকার বাসিন্দা। ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে ‘এমআর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম’ নামক একটি এজেন্সির কর্ণধারদের সাথে তার পরিচয় হয়। আসামীরা তাকে ৩ মাসের মধ্যে লন্ডন পাঠানোর আশ্বাস দিয়ে ২৫ লক্ষ টাকার চুক্তি করে। চুক্তি অনুযায়ী আরিফ বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ২৫ লক্ষ টাকা আসামিদের প্রদান করেন।

গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে আরিফ আহমেদ লন্ডন যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন সম্পন্ন করার সময় কর্তব্যরত কর্মকর্তারা তার পাসপোর্টের ভিসা পর্যবেক্ষণ করে জানান যে, পাসপোর্টে থাকা স্টিকার ভিসাটি সম্পূর্ণ জাল। এ ঘটনায় প্রতারণার শিকার আরিফ বাদী হয়ে ডিএমপির বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মনিরের অবস্থান নিশ্চিত করে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তামাবিল রোডের দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হলেও মামলার অন্য আসামিরা এখনো পলাতক রয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতেও র‌্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর : সিসিক প্রশাসক

সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর : সিসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি,

কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ- ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ- ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : তেল-সিঁদুর, ধান-দূর্বা ও মিষ্টি দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন সিলেটের জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল

বিশ্ববাজারে ফরাসি খাদ্যপণ্যের আধিপত্য বাড়ানোর উদ্যোগ সিয়াল প্যারিসে সক্রিয় মন্ত্রী নিকোলা ফরিসিয়ের

বিশ্ববাজারে ফরাসি খাদ্যপণ্যের আধিপত্য বাড়ানোর উদ্যোগ সিয়াল প্যারিসে সক্রিয় মন্ত্রী নিকোলা ফরিসিয়ের

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ফরাসি খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং রপ্তানির নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে আন্তর্জাতিক খাদ্যপণ্য প্রদর্শনী ‘সিয়াল প্যারিস ২০২৬’ গত

সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান ১০৭ বোতল মদ ও পিকআপসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল জব্দ

সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান ১০৭ বোতল মদ ও পিকআপসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল জব্দ

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, একটি পিকআপ এবং রসুন-পানসহ প্রায় ২২ লাখ টাকার

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা

মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত

সাংবাদিকদের সম্মানে সিলেট উইমেন্স চেম্বারের প্রশংসনীয় উদ্যোগ

সাংবাদিকদের সম্মানে সিলেট উইমেন্স চেম্বারের প্রশংসনীয় উদ্যোগ

স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শাহী ঈদগাহ মাঠে আয়োজিত “সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য

মকবুল উমরাহ ও জিয়ারতের জন্য সঠিক নিয়ম জানা আবশ্যক: আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী

মকবুল উমরাহ ও জিয়ারতের জন্য সঠিক নিয়ম জানা আবশ্যক: আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী

মকবুল উমরাহ ও মদিনা শরিফের জিয়ারত নসিবের জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও সঠিক নিয়মকানুন জানা প্রত্যেক উমরাহ যাত্রীর