admin
প্রকাশিত: 2:02 PM, March 4, 2026
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিটি কর্পোরেশন জনগণের সেবায় নিবেদিত একটি প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি- একটি শহরের উন্নয়ন কেবল অবকাঠামোর উন্নয়ন নয়; এটি নাগরিক সচেতনতা, সুশাসন এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সম্ভব। সকলের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়।
সিলেট সিটি কর্পোরেশন এবং এসএনভির যৌথ উদ্যোগে গতকাল নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের অধীনে আয়োজিত মাল্টি স্টেকহোল্ডার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ। আমরা প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, নাগরিক অভিযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং দ্রুত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক নগর গড়ে তুলতে সক্ষম হবো। আসুন, সবাই মিলে আমাদের প্রিয় নগরকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাই।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার, সিসিকের সচিব (অ.দা.) বিশ্বজিত দেব, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন প্রমুখ।
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম
ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, কাস্টমসকে
স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস খুব
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম বিতর্কের
স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে চলেছেন
* টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে দিন
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়