admin

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬

শ্রম খাতের বড় অংশই অনানুষ্ঠানিক, কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

শ্রম খাতের বড় অংশই অনানুষ্ঠানিক, কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার:

দেশের শ্রমশক্তির একটি বিশাল অংশ এখনো অনানুষ্ঠানিক (ইনফরমাল) খাতের অন্তর্ভুক্ত রয়ে গেছে উল্লেখ করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশকে টেকসই ও ভারসাম্যপূর্ণ অবস্থানে নিতে হলে সব খাতকে ধীরে ধীরে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এবং আরএমজি টিটিসি-এর পৃথক দুটি সভায় তিনি এসব কথা বলেন।

নিম্নআয়ের মানুষের জন্য সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রস্তুতি দ্রুত গতিতে এগোচ্ছে। তিনি বলেন, প্রতিটি পরিবার একটি করে কার্ড পাবে। কার্ডের মাধ্যমে মাসে ২ হাজার ৫০০ টাকা মূল্যের সহায়তা প্রদান করা হবে। সরাসরি রেশন ব্যবস্থা না হলেও এটি রেশনের উদ্দেশ্য অনেকটাই পূরণ করবে।

শিল্প ও শ্রম খাতের সমস্যা সমাধানে নিয়মিত আলোচনার ওপর জোর দিয়ে বাণিজ্যমন্ত্রী শ্রম সচিবকে টিসিসি মিটিং নিয়মিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, “আলোচনায় তর্ক-বিতর্ক বা উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে, তা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই; সংলাপের মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব।”

তিনি আরও সতর্ক করেন যে, শ্রম খাতকে ফরমালাইজ বা আনুষ্ঠানিক করা না গেলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রদান করা সম্ভব হবে না।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কল-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ এবং ছুটি মঞ্জুর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আরএমজি সেক্টরে যেন কোনো শ্রম অসন্তোষ তৈরি না হয়, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের ফজলে হাসান শামিম এবং টিসিসি-এর সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদার। সভায় মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে শ্রমিকদের ওপর হামলা, আলিম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে শ্রমিকদের ওপর হামলা, আলিম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, ব্যাপক চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে নিরাপত্তা নিশ্চিত

বিয়ানীবাজারে মইনুলের ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আতঙ্ক

বিয়ানীবাজারে মইনুলের ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আতঙ্ক

টাকা দিয়ে প্রশাসন ‘ম্যানেজ’ ৩ ফুট হেলে পড়েছে ভবন ভেতরে চলছে অনৈতিক কাজ স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রাম এলাকায় নিয়মবহির্ভূতভাবে

আগামীকাল সিলেট হয়ে মৌলভীবাজারে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল সিলেট হয়ে মৌলভীবাজারে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার: আগামীকাল বুধবার সিলেট বিভাগে সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর

সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব

সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব

সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব। ক্লাব সদস্য আগ্রহী সাংবাদিকদের প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত কিংবা ইলেকট্রনিক

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে মতবিনিময় সভায় কয়েস লোদীসহ ৭ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে মতবিনিময় সভায় কয়েস লোদীসহ ৭ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

দেশের সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সাথে নবনিযুক্ত বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের

ধলাই নদীর ভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

ধলাই নদীর ভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গতকাল সোমবার ভাঙনকবলিত এলাকা

আজও সিলেটবাসীর স্মৃতিতে অমলিন বদর উদ্দিন আহমদ কামরান

আজও সিলেটবাসীর স্মৃতিতে অমলিন বদর উদ্দিন আহমদ কামরান

স্টাফ রিপোর্টার: সিলেটের রাজনীতির অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় নাম, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রথম নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ষষ্ঠ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার