admin

প্রকাশিত: 4:40 PM, March 5, 2026

প্রবাসীরা পরিবারের পাশাপাশি অসহায় ও দুস্থদের মুখে হাসি ফুটাতে চেষ্টা করে যান: এমরান চৌধুরী

প্রবাসীরা পরিবারের পাশাপাশি অসহায় ও দুস্থদের মুখে হাসি ফুটাতে চেষ্টা করে যান: এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জাতীয় সংসদ সদস্য, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা নিজেদের পরিবার পরিজনদের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অসহায় ও দুস্থদের মুখে হাসি ফুটাতে প্রতিনিয়ত চেষ্টা করে যান। তাদের কষ্টার্জিত টাকা দেশের অর্থনীতিকে সচলে ভূমিকা রাখছে। সরকার প্রবাসীদের মর্যাদা বৃদ্ধির সাথে সাথে সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আমিও খুব শীঘ্রই প্রবাসীদের কল্যাণে ও সহযোগিতার জন্য একটি প্রবাসী আইন সহায়তা সেল গঠন করে তাদের সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি গতকাল বুধবার গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্ট অন্টারিও, কানাডার উদ্যোগ গোলাপগঞ্জ উপজেলার অসহায় ও দুস্থদের মধ্যে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর পরই সারা দেশের সাথে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার উন্নয়নের হাত দিয়েছে। ইতিমধ্যে আমি গোলাপগঞ্জের অবহেলিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছি।

গোলাপগঞ্জের বাঘায় সুরমা নদীতে এবং শরীফগঞ্জে কুশিয়ারা নদীতে ব্রীজ নির্মাণের ব্যাপারে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছি। আশা করি পর্যায়ক্রমে সকল উন্নয়ন সাধিত হবে।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্ট, অন্টারিও কানাডার নির্বাহী পরিষদ সদস্য,ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, কানাডা প্রবাসী লায়েক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক, কানাডা প্রবাসী আলী হোসেন।

মুশতাক আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলার একটি পৌরসভার ও ১১ টি ইউনিয়নের প্রতিনিধিদের হাতে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্ট অন্টারিও, কানাডার পক্ষ থেকে ৩ শত২৫টি পরিবারের মাঝে বিতরণের জন্য ৯ লক্ষ ৭৫ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি।

২০১৯ সালে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন এর উদ্যোগে ইতিমধ্যে গোলাপগঞ্জের দুস্থদের মাঝে ১৫০ টি সেলাই মেশিন, ২৭ খানা টমটম বিতরণ, কোভিড এর সময় নগদ অর্থ এবং বিগত ৬ টি রমজানে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, কাস্টমসকে

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস খুব

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম বিতর্কের

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে চলেছেন

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

* টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে দিন

প্রতিবাদ বিবৃতি

প্রতিবাদ বিবৃতি

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়