admin

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬

সবাইকে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: মুফতি আবুল হাসান এমপি

সবাইকে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: মুফতি আবুল হাসান এমপি

কানাইঘাট প্রতিনিধি:

কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান। তিনি বলেন, “কানাইঘাট-জকিগঞ্জ উন্নয়নসহ সব দিক থেকে পিছিয়ে রয়েছে। আমি এমপি নির্বাচিত হওয়ার পর নদী ভাঙন, সড়কের বেহাল দশা ও স্বাস্থ্যসেবার সমস্যাগুলো সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরেছি। এসব সমস্যা সমাধানে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।”

গতকাল বুধবার বিকেল ৫টায় কানাইঘাট পৌর শহরের আজিজ কনভেনশন হলে উপজেলা ও পৌর খেলাফত মজলিশ আয়োজিত ‘রমজানের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কানাইঘাট উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আমানুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আমিমুল এহসানের পরিচালনায় এমপি আবুল হাসান বলেন, “ইতোমধ্যে কুশিয়ারা ও সুরমা নদীর ভাঙন এবং বুরহান উদ্দীন সড়কসহ প্রধান রাস্তাগুলোর সমস্যা নিয়ে বাণিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি। পানি সম্পদ প্রতিমন্ত্রী শহিদ উদ্দিন এ্যানি এমপি দ্রুতই নদী ভাঙন এলাকা পরিদর্শন করবেন বলে আশ্বস্ত করেছেন। বুরহান উদ্দিন সড়কের কাজও দ্রুত শুরু হবে।”

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “কানাইঘাট-জকিগঞ্জে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিশের সহসভাপতি মাওলানা মখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক এম.এ. হান্নান, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল করিম, জামায়াত নেতা এ.কে.এম ওলি উল্লাহ, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ইকবাল আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিশের কানাইঘাট শাখার সভাপতি হাফিজ ইসলাম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর খেলাফত মজলিশের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া এবং উপজেলা ছাত্র মজলিশের সভাপতি জিসান আহমদ। ইফতার মাহফিলে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান ‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান ‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস