admin
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬
সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায় সমাজের হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর হাউজিং এস্টেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ওমর মাহবুব বলেন, “পবিত্র রমজান মাসে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসা উচিত। ভবিষ্যতেও হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবাসিক এলাকা জামে মসজিদের সভাপতি হাজী চেরাগ আলী, বিশিষ্ট মুরব্বি হাজী সিরাজুল ইসলাম, দৈনিক সিলেটের ডাকের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, পুষ্টি ফুডসের এমডি হাম্মাদ রব চৌধুরী, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রহুল কুদ্দুস মাসুম।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী সুহেল চৌধুরী, জুনেদ আহমেদ চৌধুরী, মাসুম আহমেদ চৌধুরী, সাবা চৌধুরী, সালাউদ্দিন শাকের, বিশিষ্ট কমিউনিটি নেতা ওমর মাসুদ, আবিদ আহমেদ রফি, কুতুবুর রহমান, জাহিদ হাসান পাবেল, মাকিন আহমেদ, আলবি আহমেদ চৌধুরী, নাবিল আহমেদ, মোহাম্মদ মাহমুদ হোসেন, শাকিল আহমেদ, আদনান আহমেদ সুফি, ময়নুল ইসলাম, মাশরাফি হোসেন, নাবিল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে
সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলা এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ নিরাপত্তা দেবে র্যাব-৯। নির্ধারিত এলাকায়
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বন্দরবাজারে নবনির্মিত আধুনিক ট্রাফিক
স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার কুরবানির ঈদ অর্থাৎ- পবিত্র ঈদ উল আজহা। এদিন কুরবানির পশুর বর্জ্য পরিস্কার করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে চালু
আহমেদ শাকিল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও চাকরি টিকিয়ে
স্টাফ রিপোর্টার: সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়