admin

প্রকাশিত: 11:15 AM, March 7, 2026

এনসিপি ও পুলিশের ছত্রছায়ায় বিএনপি নেতাকে হয়রানি ও বাড়ি দখলের অভিযোগ

এনসিপি ও পুলিশের ছত্রছায়ায় বিএনপি নেতাকে হয়রানি ও বাড়ি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন এক সংবাদ সম্মেলনে ভূমিখেকো চক্র ও রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে প্রতিকার চেয়েছেন। শনিবার (৭ মার্চ) বাংলাদেল মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে লোকমান হোসেন জানান, নগরীর শেখঘাট এলাকার শাহানা বেগম শানু এবং তার ছেলে রায়হান ওরফে ‘কানা রায়হান’ দীর্ঘদিন ধরে তার ক্রয়কৃত সম্পত্তি দখল করে আছেন। এই দখল বজায় রাখতে তারা ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় লোকমান ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি তার স্ত্রীর মোবাইলে পিস্তলের ছবি পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শাহানা বেগম ও তার পরিবার আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে তারা নব্য রাজনৈতিক দল ‘এনসিপি’র ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে। সিলেট মহানগর এনসিপি’র আহবায়ক আব্দুর রহমান আফজলের প্রত্যক্ষ মদদে তারা লোকমান হোসেনকে বারবার জেল খাটিয়েছে। গত ৫ আগস্টের পর এনসিপির প্রভাব খাটিয়ে সন্ত্রাসীরা তার বাড়িতে ঢুকে নারী ও পুরুষদের ওপর শারীরিক নির্যাতন চালায় এবং শরীরে আগুন ধরিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে তার পরিবারের সদস্যরা প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
লোকমান হোসেন অভিযোগ করেন, গত ১৬ জানুয়ারি কাজিরবাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। অবাক করার বিষয় হলো, কোতোয়ালী থানার ওয়ারেন্টভুক্ত আসামি রায়হান ও রিপন পুলিশকে সাথে নিয়ে এসে তাকে ‘আওয়ামী লীগের লোক’ তকমা দিয়ে মব সৃষ্টি করে গ্রেফতার করায়। এছাড়া গত ১০ জানুয়ারি এয়ারপোর্ট থানার একটি সংঘর্ষের ঘটনায় তিনি উপস্থিত না থাকলেও তাকে ৫নং আসামি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, তৎকালীন ওসি ও এসআই মোটা অঙ্কের বিনিময়ে তাকে কারাগারে থাকা অবস্থায় ওই মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখান।
সংবাদ সম্মেলনে শাহানা বেগম শানু ও তার ছেলের বিরুদ্ধে জালিয়াতির একাধিক তথ্য তুলে ধরা হয়। লোকমান দাবি করেন, শানু পঞ্চম শ্রেণি পাস হওয়া সত্ত্বেও নিজেকে অষ্টম শ্রেণি পাস দাবি করে নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন। তার ছেলে রেদওয়ান ইসলাম ভুয়া এইচএসসি সার্টিফিকেট দিয়ে সিসিকের ওয়ার্ড সচিবের চাকরি করছেন এবং সুস্থ হওয়া সত্ত্বেও ‘দৃষ্টি প্রতিবন্ধী’ সেজে আদালত থেকে জামিন নিয়েছেন।
ইতিপূর্বে চারবার সংবাদ সম্মেলন ও জিডি করেও প্রশাসনের আশানুরূপ সহযোগিতা পাননি বলে আক্ষেপ প্রকাশ করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, “প্রশাসনের ভেতর লুকিয়ে থাকা কিছু কর্মকর্তার যোগসাজশে এই চক্রটি আমাকে ধ্বংস করার মিশনে নেমেছে। আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি এই ভূমিখেকো ও চাঁদাবাজ চক্রের হাত থেকে মুক্তি এবং ন্যায়বিচারের দাবিতে সরকারের উর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার