admin
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬
কানাইঘাট প্রতিনিধি:
সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান বলেছেন, দলমতের ঊর্ধ্বে উঠে এলাকার সার্বিক উন্নয়ন করতে চান তিনি। সকলকে সঙ্গে নিয়ে কানাইঘাট–জকিগঞ্জের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গত শনিবার বিকাল সাড়ে ৫টায় ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের হলরুমে ১১ দলীয় জোটের ৫নং বড়চতুল ইউনিয়ন শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
খেলাফতে মজলিস বড়চতুল ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মামুনুর রশিদের সভাপতিত্বে গ্রীস প্রবাসী আব্দুল্লাহ বাহারের এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান।
তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসের শিক্ষা নিয়ে সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করতে চান।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শাব্বির আহমেদ, ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সিলেট জেলা খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মুজিবুর রহমান, কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আমিমুল এহসান শামিম, পৌর সভাপতি আব্দুর রহমান, পৌর সহ-সভাপতি হাবিবুল্লাহ মিছবাহ,জামায়াত নেতা হাফিজ মাওলানা মুহাম্মদ আলি (মাহদি) সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ফাহিম আহমেদ, খেলাফত মজলিস বড়চতুল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাহরিয়া, তুফায়েল আহমেদ, মাহবুব আলম, লুকমান আহমেদ, ফয়াজ উদ্দিন, হাবিবুল্লাহ বাহার, বুলবুল আহমেদ, আলিম উদ্দিন, তামিম আহমেদ, কাওছার আহমেদ, সুহাগসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দন ও কানাইঘাট অনলাইন রিপোর্টস ক্লাবের সভাপতি ইকবাল বাহার।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মধ্যে ইফতার পরিবেশন করা হয়।
স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও
মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল
সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ
সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার
বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার
সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা