admin

প্রকাশিত: 6:28 AM, December 1, 2025

নিলাম শেষে বিপিএলের ৬ দলের চূড়ান্ত স্কোয়াড

নিলাম শেষে বিপিএলের ৬ দলের চূড়ান্ত স্কোয়াড

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১৪৭ স্থানীয় এবং ২৬০ জন বিদেশি ক্রিকেটার। কয়েক ঘণ্টার নিলামে দল পেয়েছেন বাংলাদেশের ৭৩ জন ক্রিকেটার।

নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির দুজন করে বিদেশি ক্রিকেটার নেয়ার বাধ্যতা ছিল। সবগুলো দলই দুজন করে বিদেশি ক্রিকেটার নিয়েছে। যার ফলে ২৬০ জন নাম দিলেও দল পেয়েছেন মাত্র ১২ জন।

বিপিএলের নিলামে সবার প্রথমে নাইম শেখের নাম তোলা হয়। বাঁহাতি এই ওপেনারকে দলে নিতে আগ্রহ দেখায় চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। শেষ পর্যন্ত তিন দলের লড়াই শেষে ১ কোটি ১০ লাখ টাকায় নাইমকে দলে নিয়েছে চট্টগ্রাম। একই ক্যাটাগরিতে থাকা লিটন দাস ৭০ লাখ টাকায় খেলবেন রংপুরের জার্সিতে। বিপিএলে চড়া দাম পেয়েছেন তাওহীদ হৃদয়ও। ভিত্তিমূল্য ৩৫ লাখ হলেও ডানহাতি ব্যাটারকে দলে নিতে রংপুরের খরচ হয়েছে ৯২ লাখ টাকা।

শামীম পাটোয়ারিকে দলে পেতে ঢাকা ক্যাপিটালসের খরচ হয়েছে ৫৬ লাখ টাকা। একই দলের হয়ে খেলতে যাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন ৬৮ লাখ ও মোহাম্মদ মিঠুন ৫৬ লাখ টাকায় বিক্রি হয়েছেন। সাব্বির রহমানের দাম ২৮ লাখ ও নাসির হোসেন দল পেয়েছেন ১৮ লাখ টাকায়। বাকিদের মধ্যে ৬৮ লাখ টাকায় রাজশাহী ওয়ারিয়র্সে খেলবেন তানজিম হাসান সাকিব। দারুণ ছন্দে থাকা হাবিবুর রহমান সোহান ৫০ লাখ টাকায় খেলবেন নোয়াখালী এক্সপ্রেসে।

বিপিএল নিলামে ৩৫ লাখ টাকায় ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তবে প্রথম ডাকে তাদের দুজনকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে শেষ মুহূর্তে এসে দল পেয়েছেন দুজনই। নিয়ম অনুযায়ী, অবিক্রিত ক্রিকেটারদের ক্যাটাগরি অবনমন হওয়ার কথা ছিল। সেই হিসেবে মুশফিক ও মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য হওয়ার কথা ছিল ২২ লাখ টাকা। তবে তাদের প্রতি ‘সম্মান’ দেখিয়ে ৩৫ লাখ টাকায় মাহমুদউল্লাহকে রংপুর এবং মুশফিককে দলে নিয়েছে রাজশাহী।

বিপিএল নিলামে স্থানীয় ক্রিকেটারদের কেনার জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ৪ কোটি ৫০ লাখ টাকা খরচ করতে পারতো। ১২ ক্রিকেটারকে দলে নিতে সর্বোচ্চ ৪ কোটি ১৬ লাখ টাকা খরচ করেছে রংপুর। সবচেয়ে কম ২ কোটি ৬৩ লাখ টাকা খরচ করেছে নোয়াখালী। এ ছাড়া বাকিদের মধ্যে চট্টগ্রাম ৩ কোটি ৮৭ লাখ, রাজশাহী ৩ কোটি ৮১ লাখ, সিলেট ২ কোটি ৭৪ লাখ ও ঢাকা ৩ কোটি ৩৮ লাখ টাকা খরচ করেছে।

বিদেশি ক্রিকেটারদের জন্য খরচ করতে পারতো ৩ লাখ ৫০ হাজার ডলার। সেখানে রংপুর ২০ হাজার ডলার, ঢাকা ৭৫ হাজার ডলার, সিলেট ৫৫ হাজার ডলার, রাজশাহী ৪৫ হাজার ডলার, চট্টগ্রাম ৫৫ হাজার ডলার এবং নবাগত নোয়াখালী ৫৩ হাজার ডলার খরচ করেছে।

নিলাম শেষে বিপিএলের ৬ দলের চূড়ান্ত স্কোয়াড:

ঢাকা ক্যাপিটালস—

সরাসরি চুক্তি— তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস এবং উসমান খান।

নিলাম থেকে— শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, ময়নুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইদ আকবরী।

রংপুর রাইডার্স—

সরাসরি চুক্তি— নুুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিম।

নিলাম থেকে— লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, মেহেদী হাসান সোহাগ, এমিলিও গে, মোহাম্মদ আখলাক।

নোয়াখালী এক্সপ্রেস—

সরাসরি চুক্তি— সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস এবং কুশল মেন্ডিস।

নিলাম থেকে— জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, রেজাউর রহমান রাজা, আবু হাশেম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী।

সিলেট টাইটান্স—

সরাসরি চুক্তি— মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব।

নিলাম থেকে— খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, রনি তালুকদার, আরিফুল ইসলাম, রুয়েল মিয়া, ইবাদত হোসেন, জাকির হাসান, শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাভেদ, তৌফিক খান তুষার, মুমিনুল হক, অ্যাঞ্জেলো ম্যাথিউস, অ্যারন জোন্স।

রাজশাহী ওয়ারিয়র্স—

সরাসরি চুক্তি— তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান।

নিলাম থেকে— জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির হোসেন শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।

চট্টগ্রাম রয়্যালস—

সরাসরি চুক্তি— শেখ মেহেদী, তানভির ইসলাম এবং আবরার আহমেদ।

নিলাম থেকে— নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর, নিরোশান ডিকওয়েলা, অ্যাঞ্জেলো পেরেরা।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে