admin

প্রকাশিত: 4:54 PM, March 9, 2026

শ্যালিকার গোপন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল সিলেটে সেই দুলাভাই কারাগারে

শ্যালিকার গোপন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল সিলেটে সেই দুলাভাই কারাগারে

স্টাফ রিপোর্টার:

সিলেটে শ্যালিকার গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত দুলাভাই রুকন মিয়াকে (৩৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রবিবার বিকেলে আদালত এ আদেশ প্রদান করেন।

গ্রেফতারকৃত রুকন মিয়া সিলেটের মোগলাবাজার থানার বীরমঙ্গল গ্রামের বাসিন্দা। এর আগে গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯-এর একটি আভিযানিক দল।

মামলার বিবরণ ও র‌্যাবের বক্তব্য: র‌্যাব জানায়, রুকন মিয়া তার শ্যালিকার আপত্তিকর ছবি ও ভিডিও গোপনে ধারণ করে দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করে আসছিলেন। এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি ভুক্তভোগীকে অনৈতিক সম্পর্কে বাধ্য করেন। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ফেক (ভুয়া) আইডি ব্যবহার করে সেইসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মোগলাবাজার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই রুকন মিয়া আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, অভিযোগের সত্যতা যাচাই ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুকন মিয়া তার অপরাধের কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে