admin
প্রকাশিত: 3:38 PM, March 11, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদককারবারী, জুয়াড়ি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা ও মহানগর ডিবি পুলিশ পৃথক এই অভিযান পরিচালনা করে।
এসএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে অপরাধের ভিন্ন ভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে:
ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন। মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগে ১০ জন। নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অভিযোগে সন্ধিগ্ধ ১৩ জন। ৫৪ ধারায় ও অন্যান্য সন্দেহজনক গতিবিধির কারণে ১২ জন। ০৩ জন চোর এবং মহানগরীর শৃঙ্খলা রক্ষায় ০৪ জন হকার। মেট্রো অধ্যাদেশে ০৩ জন এবং ০২ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মহানগরীতে অপরাধ নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান
রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ
প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ