admin
প্রকাশিত: 4:44 PM, March 11, 2026
সুনামগঞ্জের ছাতকে আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্ট’। দীর্ঘ সাত বছর ধরে শিকড়ের টানে এবং জন্মভূমির মানুষের প্রতি ভালোবাসা থেকে ছাতক লেবার পাড়া ও আশেপাশের এলাকার অসহায় মানুষের মাঝে বহুমুখী সহায়তা প্রদান করে আসছে এই ট্রাস্টটি।
পবিত্র রমজান উপলক্ষে বুধবার (১১ মার্চ) ছাতক উপজেলার পেপার মিল বাজার, পাবলিক খেয়াঘাট এবং ছাতক প্লাজার সামনে পৃথক তিনটি স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। যুক্তরাজ্য প্রবাসী ফাহিমা সুলতানা ছুম্মার ঐকান্তিক ইচ্ছায় এবং ট্রাস্টের চেয়ারম্যান সামছুল ইসলামের তদারকিতে এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ট্রাস্টটি কেবল খাদ্য সহায়তায় সীমাবদ্ধ নয়; লেবারপাড়া জামে মসজিদ ও শফিক মিয়ার বাড়ির সামনে গভীর নলকূপ স্থাপন, গৃহহীনদের ঢেউটিন প্রদান, এতিম মেয়েদের বিয়েতে সহায়তা এবং মসজিদ-মাদ্রাসার উন্নয়নে নগদ অর্থ বরাদ্দসহ নানা সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমনকি অসহায় ব্যক্তিদের হজে প্রেরণের মতো মহৎ উদ্যোগও গ্রহণ করেছে এই প্রতিষ্ঠানটি।
খাদ্যসামগ্রী বিতরণকালে ট্রাস্টের চেয়ারম্যান সামছুল ইসলাম বলেন, আমাদের মূল লক্ষ্য প্রচার নয়, বরং অন্যদের উৎসাহিত করা। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস দেখে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কেউ আর ক্ষুধার্ত থাকবে না।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমির আলী বাদশা, ছাতক থানার পুলিশ পরিদর্শক ফজলে এলাহি নাঈম, সহকারী পুলিশ পরিদর্শক আক্তার হোসেন, বিশিষ্ট মুরুব্বি আব্দুর রহমান, আরশ আলী, আফতাব মিয়া, মকবুল হোসেন জেবু, তৈমুস মিয়া, লিয়াকত আলী ও শাহিন আহমদ।
আগামী ১৭ মার্চ সিলেটের দক্ষিণ সুরমায় মরহুমা মরিয়ম বিবির নিজ বাড়িসহ বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এছাড়া তেতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তরপাড়া জামে মসজিদের খতিবকে ওমরাহ পালনের জন্য প্রেরণ এবং বিভিন্ন এতিমখানায় মাসব্যাপী খাবারের জন্য নগদ অর্থ প্রদান করা হচ্ছে।
ট্রাস্টের চেয়ারম্যান জানিয়েছেন, বর্তমানে ছাতক অঞ্চলে ট্রাস্টের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকলেও খুব শীঘ্রই নতুন প্রতিনিধি নিয়োগের মাধ্যমে পুনরায় পুরোদমে সেবা কার্যক্রম শুরু করা হবে। আগ্রহী ব্যক্তিদের সরাসরি যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে
আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর
স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন