admin
প্রকাশিত: 4:41 PM, March 12, 2026
শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের ঘাঘটিয়া, হুগলিয়া ও পতেঙ্গা বিলে মাছ লুটপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনাপাড়া ঘাঘটিয়া মৎসজীবী সমবায় সমিতি বৈধভাবে ইজারা নিয়ে বিলটিতে মাছ চাষ করে আসছিল। মঙ্গলবার দুপুরে আশপাশের বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ হঠাৎ করে বিলে নেমে মাছ লুট করে নিয়ে যায়। এ সময় বিলের নিরাপত্তা কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের হুমকি-ধমকি দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
মেঘনাপাড়া ঘাঘটিয়া মৎসজীবী সমবায় সমিতির সভাপতি প্রদীপ দাশ বলেন, লুটপাটের ঘটনায় প্রায় ৭০ লাখ টাকার মাছ নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়া বিলের প্রায় ২৫ লাখ টাকার বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর ও নষ্ট করে ফেলা হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা সরকারি নিয়ম মেনে ভ্যাট-ট্যাক্স পরিশোধ করে বৈধভাবে বিলটি ইজারা নিয়েছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শাস্তি এবং ক্ষতিপূরণ দাবি করছি।”
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, বিল লুটপাটের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর
স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী
আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে
মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা