admin
প্রকাশিত: 3:19 PM, March 19, 2026
সিলেটে পুলিশের গুলিতে নিহত শহিদ সাংবাদিক আবু তাহের মো. তুরাব (এটিএম তুরাব)-সহ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জুলাই বিপ্লবের শহিদদের পরিবারে ভালোবাসার পরশ দিয়েছেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। গতবারের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জুলাই বিপ্লবের সময় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বীর শহিদদের পরিবারে উপহার দিয়েছেন তিনি। গতকাল বুধবার দিনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নিজে উপস্থিত হয়ে এসব উপহার পৌঁছে দেন।
এসময় তিনি বলেন- বিএনপি সরকার জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের পাশে রয়েছে। তাদের পরিবার যাতে সঠিক বিচার পায় সেই চেষ্টা করছে বর্তমান সরকার। সিলেট-৬ আসনের সাংসদ আরও বলেন- তারেক রহমানের সরকার জনআকাঙ্ক্ষার সরকার। এই সরকারের আমলে কোনো একজন মানুষও অবিচারের শিকার হবে না।
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জুলাই শহিদদের পরিবারে উপহার পৌঁছে দেওয়ার সময় এমরান আহমদ চৌধুরীর সঙ্গে প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নুসরাত হত্যা: ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন
কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের
সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া