admin
প্রকাশিত: 5:11 AM, August 25, 2026
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় সিলেটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষায়িত ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)-এর নেতৃত্বে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগও রয়েছে।
সম্প্রতি পাওয়া দুটি মামলার নথি পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সিলেট নগরীতে ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা পৃথক মামলায় শাহরিয়ার আলম মামুনের নাম আসামি হিসেবে উল্লেখ রয়েছে। একটি মামলার এজাহারে সিলেট নগরীর সোবহানীঘাট ইবনে সিনা হাসপাতালের সামনে হামলা, মারধর, ভাঙচুর ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। মামলায় রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আসামি করা হয়। ওই নথিতেও শাহরিয়ার আলম মামুনের নাম রয়েছে।
অন্য একটি মামলার প্রাথমিক তথ্য বিবরণীতেও ২০২৪ সালের ৪ আগস্ট নগরীর বন্দরবাজার-লালবাজার এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। সেখানেও শাহরিয়ার আলম মামুনের নাম আসামির তালিকায় রয়েছে। মামলার নথিতে আসামিদের বিরুদ্ধে হামলা, মারধর, গুরুতর আঘাত, সম্পত্তির ক্ষতিসাধন ও বিস্ফোরক ব্যবহারের মতো অভিযোগ উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ধারাও মামলাগুলোতে উল্লেখ রয়েছে। এদিকে বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, শাহরিয়ার আলম মামুন অল্প সময়ের মধ্যেই সিলেট মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে যোগ দিতে পারেন। বিষয়টি নিয়ে জুলাই-আগস্টের আন্দোলনে আহত ব্যক্তি, আন্দোলনকারী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
আন্দোলন-সংশ্লিষ্টদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সিলেটে পুলিশের বিশেষায়িত সিআরটি ইউনিটকে সক্রিয়ভাবে মাঠে নামানো হয়েছিল। ওই সময় আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নে এডিসি শাহরিয়ারের নেতৃত্বে সিআরটি সদস্যরা ভূমিকা রেখেছিলেন বলে তাঁদের দাবি। বিক্ষোভ ও আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে তাঁর নেতৃত্বে পুলিশের হামলার অভিযোগও তুলেছেন তাঁরা। আহত আন্দোলনকারীদের কয়েকজনের ভাষ্য, আন্দোলনের সময় পুলিশের গুলিতে ও হামলায় অনেকে আহত হন।
তাঁদের দাবি, ওই সময় যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল, তাঁদের অনেককেই পরবর্তী সময়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অথচ শাহরিয়ার আলম মামুনের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও তাঁর পদায়ন ও পদোন্নতি নিয়ে প্রশ্ন উঠছে।
সংশ্লিষ্টদের প্রশ্ন, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একাধিক মামলার এজাহারে যার নাম রয়েছে, তদন্ত বা বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় তাঁকে কীভাবে আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সিলেটে আবারও দায়িত্ব দেওয়া হচ্ছে? জুলাই-আগস্ট আন্দোলনে আহত কয়েকজনের দাবি, এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
তাঁদের মতে, যেসব কর্মকর্তার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ রয়েছে, তাঁদের দায়িত্ব দেওয়ার আগে সংশ্লিষ্ট অভিযোগ ও মামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সিলেটে তাঁর সম্ভাব্য পুনরায় যোগদানকে ঘিরে এখন প্রশাসনিক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। একই সঙ্গে জুলাই-আগস্টের আন্দোলনে আহত ও ক্ষতিগ্রস্তদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভের বিষয়টিও সামনে এসেছে। ফলে শাহরিয়ার আলম মামুনের পদায়ন শেষ পর্যন্ত কীভাবে হয়, সেটিই এখন সিলেটের বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন
কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের
সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে