admin
প্রকাশিত: 4:56 PM, March 19, 2026
আক্তার হোসেন:
ঈদুল ফিতরকে সামনে রেখে যখন চারদিকে উৎসবের প্রস্তুতি তুঙ্গে, তখন সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের লামা আকিলপুর গ্রামে দেখা গেল এক ভিন্নতর ব্যস্ততা—মানবিকতার ব্যস্ততা। একদল তরুণ স্বেচ্ছাসেবক কাঁধে উপহারের ব্যাগ নিয়ে ছুটে বেড়িয়েছেন বাড়ি বাড়ি; লক্ষ্য একটাই—গ্রামের কোনো অসহায় পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।
গত ২৮ রমজান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “লামা আকিলপুর ওয়েলফেয়ার ট্রাস্ট”-এর উদ্যোগে গ্রামের প্রায় শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমুখী এই সংগঠন আবারও প্রমাণ করেছে—দূরত্ব কেবল মানচিত্রে সীমাবদ্ধ, হৃদয়ের বন্ধন থাকে অটুট।
প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে তেল, চিনি, ময়দা, দুধ ও সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। উপহার গ্রহণ করে এক বৃদ্ধা আবেগঘন কণ্ঠে বলেন, “আমাদের ছেলেরা বিদেশে কত কষ্ট করে, তবুও আমাদের কথা ভুলে না। আল্লাহ তাদের ভালো রাখুক।”
এই মহৎ উদ্যোগের পেছনে রয়েছে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ এবং দেশের একদল নিবেদিতপ্রাণ তরুণ স্বেচ্ছাসেবকের নিরলস পরিশ্রম। কার্যক্রমটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন মোগলগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী এবং ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর ও অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন খান। স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন হাসান আহমদ, আবু ছালিম, এরাম উদ্দিন, রাহী আহমদ, শাহী মিয়া, মুজাক্কির আলী, আলম হোসেন, সাদিক, তালালসহ আরও অনেকে।
যুক্তরাজ্য প্রবাসী ও ট্রাস্টের সভাপতি হুসাইন আহমেদ বলেন, “ঈদ আনন্দ সবার জন্য—এই বিশ্বাস থেকেই আমরা কাজ করি। এটি আমাদের দ্বিতীয় প্রকল্প; ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।” ট্রাস্টের সেক্রেটারি জেনারেল যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আলাউদ্দিন খান রাজু বলেন, “আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি একটি পরিবারের মুখেও হাসি ফোটাতে পারে, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”
প্রবাসীদের এই ত্যাগ ও ভালোবাসা প্রতিনিয়ত আলোকিত করছে গ্রামের জীবন। দুর্যোগ মোকাবিলা, চিকিৎসা সহায়তা এবং শিক্ষার প্রসারে সংগঠনটি বর্তমানে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে ক্ষতিগ্রস্ত
‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার
সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা
দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার
পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত
স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ
‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই