admin
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৬
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :
ঈদের ছুটিতে তৃণমূল পর্যায়ের চিকিৎসা সেবা অব্যাহত আছে কি না, তা নিশ্চিত করতে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা হাসপাতালের সার্বিক কার্যক্রম ভিডিও কলে পর্যবেক্ষণ করেছেন ড. এম এ মুহিত। পরিদর্শনকালে দায়িত্বে থাকা চারজন চিকিৎসকের মধ্যে একজনকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে।
সোমবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ থেকে ভিডিও কলের মাধ্যমে হাসপাতালের জরুরি বিভাগ, ইনডোরসহ বিভিন্ন ইউনিটের সেবার অবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বে নিয়োজিত চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে কথা বলেন।
হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের ছুটির মধ্যেও চিকিৎসাসেবা কার্যক্রম সচল রয়েছে কি না তা সরাসরি নিশ্চিত হতে প্রতিমন্ত্রী আকস্মিকভাবে ভিডিও কল করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখাতে বলেন এবং উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন।
ঈদের ছুটিতে পরিবার-পরিজন ছেড়ে দায়িত্ব পালন করায় চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা দুর্গম এলাকায় মানুষের জন্য নির্ভরতার প্রতীক। আপনাদের ত্যাগ ও দায়িত্ববোধের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।”
তবে দায়িত্বে থাকা চিকিৎসকদের মধ্যে একজন অনুপস্থিত থাকার বিষয়টি নজরে এলে এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন তিনি।
ভিডিও কলে প্রতিমন্ত্রী জরুরি বিভাগের নার্স ও চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর সঙ্গেও কথা বলেন এবং তৃণমূল পর্যায়ে সময়মতো চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় তিনি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করতে একটি সমন্বিত রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ‘হেলথ কার্ড’ চালুর বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।
খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, খাজা এয়ারলাইনার ট্রাভেলস এন্ড
সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক
কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে কর
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে
সিলেট ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন মোঃ শাহাব উদ্দিনের বিরুদ্ধে চেকপোস্টে ভয়ভীতি প্রদর্শন করে ট্রাক ও পিকআপ চালকদের কাছ থেকে অবৈধভাবে
’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)