admin
প্রকাশিত: 9:11 AM, March 24, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদের প্রিয় মাতা আফিয়া বেগমের ইন্তেকালে শোকসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বাদ মাগরিব জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তারেক আহমদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জকিগঞ্জের খবরের প্রতিনিধি নুরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা মরহুমা আফিয়া বেগমের ধর্মপরায়ণতা, মানবিক গুণাবলি ও পরোপকারী মানসিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত, পরহেজগার ও মানবসেবায় আগ্রহী একজন মহীয়সী নারী। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল মুকতি, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক এবং সাহিত্য বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ। এছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমেদ হুসাইন আইমান, ঢাকার দারুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা দিদারুল ইসলাম, সমাজসেবী আব্দুল হাসিব মানিক, তাসিন বিডি প্রতিনিধি আলী হায়দার, ফয়সাল আহমদসহ সাংবাদিক, শিক্ষক, সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আফিয়া বেগম গত ১৪ মার্চ শনিবার রাত ২টা ১০ মিনিটে উপজেলার রারাই গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি মরহুম আলহাজ্ব আব্দুছ ছামাদ (মাসুক মিয়া)-এর সহধর্মিণী এবং রারাই গ্রামের প্রখ্যাত চিকিৎসক ও সাবেক ইউপি সদস্য মরহুম ডা. ফরিদ উদ্দিন (ফরন ডাক্তার)-এর একমাত্র কন্যা। তিনি ৫ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা ফজলুর রহমান। বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার