admin
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৬
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ফতেহপুর গ্রামের মো. মেহেদি হাসান গত ২১ মার্চ ঈদের দিন থেকে নিখোঁজ রয়েছেন। জৈন্তাপুর উপজেলার ঠিকানাগুল ইউনিয়নের ঠাকুরের মাঠি এলাকায় যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে পরিবার ও আত্মীয়-স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মেহেদি হাসান জকিগঞ্জের স্থায়ী বাসিন্দা হলেও পরিবারের সাথে জৈন্তাপুরে বসবাস করতেন। গত ২১ মার্চ ঈদের দিন বিকেলে তিনি জৈন্তাপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি এবং তাঁর সাথে কোনো যোগাযোগ করাও সম্ভব হয়নি। সম্ভাব্য সকল স্থানে সন্ধান চালিয়ে তাঁকে না পেয়ে তাঁর বড় ভাই মিনহাজ আহমদ গত ২২ মার্চ জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৯৯০) করেছেন।
নিখোঁজ ব্যক্তির বিবরণ গায়ের রং: শ্যামলা, উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি, পোশাক: নিখোঁজের সময় তাঁর পরনে ছিল বাদামী রঙের শার্ট ও মাথায় সাদা টুপি।
নিখোঁজ মেহেদি হাসানের কোনো সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানা অথবা পরিবারের দেওয়া মোবাইল নম্বরে (০১৭৩৫৪৬৬৯২১, ০১৭৪৩৪৯৪৪৩১, ০১৭৮১৪২০৮৮৬) যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন তাঁর স্বজনরা।
সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস
বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক
এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল
স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য
সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে
কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে
আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই
দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত