admin

প্রকাশিত: 3:53 PM, March 30, 2026

সুনামগঞ্জে ১০ পরিবারে শোকের মাতম

সুনামগঞ্জে ১০ পরিবারে শোকের মাতম

সুনামগঞ্জ প্রতিনিধি:

সোনালী ভবিষ্যতের খোঁজে দালালের হাত ধরে ইউরোপ পাড়ি দিতে চেয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্ন মাঝপথেই শেষ হয়ে গেল ভূমধ্যসাগরের নোনা জলে। লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে ইঞ্জিনচালিত ছোট নৌকায় আটকা পড়ে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে সুনামগঞ্জের ১০ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুধু মৃত্যু নয়, দুই দিন মরদেহ নৌকায় রাখার পর পচন ধরলে দালালদের নির্দেশে সেগুলো মাঝসমুদ্রেই ভাসিয়ে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে এই ভয়াবহ খবর জানাজানি হলে জেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

নিহত ১০ জনের মধ্যে দিরাই উপজেলার ৪ জন, জগন্নাথপুর উপজেলার ৫ জন এবং দোয়ারাবাজার উপজেলার ১ জন রয়েছেন। তারা হলেন, দিরাই উপজেলার নুরুজ্জামান সরদার ময়না (৩০), সাজিদুর রহমান (২৮), সাহান এহিয়া (২৫) ও মুজিবুর রহমান (৩৮)।

জগন্নাথপুর উপজেলার সোহানুর রহমান, শায়েক আহমেদ, মো. নাঈম, আমিনুর রহমান ও মোহাম্মদ আলী। দোয়ারাবাজার উপজেলারআবু ফাহিম। এছাড়া দিরাইয়ের মাটিয়াপুর গ্রামের তারেক মিয়া নামে আরও এক যুবক পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বেঁচে ফেরা রুহান মিয়ার ভিডিও বার্তা ও স্বজনদের সূত্রে জানা যায়, লিবিয়া থেকে মোট ৪৩ জন (৩৮ জন বাংলাদেশি ও ৫ জন সুদানি) একটি ছোট ‘হাওয়াই বোটে’ গ্রীসের উদ্দেশ্যে রওনা হন। বড় জাহাজের কথা বলে তাদের ঝুঁকিপূর্ণ এই নৌকায় তুলে দেয় দালালেরা। মাঝ সমুদ্রে পথ হারিয়ে দীর্ঘ সময় ভাসতে থাকে নৌকাটি। একপর্যায়ে খাবার ও পানি ফুরিয়ে গেলে একে একে ২২ জন মারা যান। গ্রীস কোস্ট গার্ডের সহায়তায় ২১ জন বাংলাদেশি সহ ২৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও ততক্ষণে প্রাণ হারান ১০ জন সুনামগঞ্জি যুবক।

নিহত সাহান এহিয়ার ভাই জাকারিয়া জানান, ছাতক বা দোয়ারাবাজার এলাকার জসিম নামে এক দালালের মাধ্যমে ১২ লাখ টাকার চুক্তিতে তারা বাড়ি ছাড়েন। ঢাকা থেকে সৌদি আরব ও মিশর হয়ে তাদের লিবিয়া নেওয়া হয়েছিল। দালালের হাতে অগ্রিম ৬ লাখ টাকাও তুলে দেওয়া হয়েছিল। বাকি টাকা গ্রীস পৌঁছানোর পর দেওয়ার কথা ছিল। কিন্তু সেই গন্তব্যে আর পৌঁছানো হলো না তাদের।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, বিভিন্ন মাধ্যমে জেলার ১০ জন নিহতের খবর তারা নিশ্চিত হয়েছেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানান, লিবিয়াভিত্তিক দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে উদ্ধারকৃতদের গ্রীসের একটি শরণার্থী ক্যাম্পে রাখা হয়েছে এবং গুরুতর আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রিয়জনের মরদেহটুকুও ফিরে না পাওয়ার আশঙ্কায় নিহতের পরিবারগুলোতে চলছে আহাজারি।


সর্বশেষ সংবাদ

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন