admin
প্রকাশিত: 5:02 PM, March 30, 2026
ছাতক প্রতিনিধি:
আসন্ন ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার রহমান তোতা মিয়া। গতকাল রবিবার দুপুরে শহরের ‘চিলিস পার্টি সেন্টার’-এ ছাতক প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
মতবিনিময় সভায় তোতা মিয়া বলেন, “ছাতক উপজেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং শিল্পাঞ্চল হিসেবে পরিচিত হলেও যোগাযোগ ও শিক্ষা ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে রয়েছে। বিশেষ করে উত্তর ছাতকের দুটি ও দক্ষিণ ছাতকের তিনটি ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে ছাতককে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করব।”
আনোয়ার রহমান তোতা মিয়া উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের হাজী আলতাব আলীর ছেলে। তিনি কেবল একজন বীর মুক্তিযোদ্ধাই নন, এলাকায় একজন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবেও পরিচিত। বর্তমানে তিনি, সাবেক কমান্ডার ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। চেয়ারম্যান গিয়াস মিয়া ফাউন্ডেশন। সভাপতি হায়দরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি। পরিচালক সুরমা এগ্রো ফার্ম।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাতক প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় তোতা মিয়া তার আগামীর পরিকল্পনা তুলে ধরেন এবং বিজয়ী হতে উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করেন।
তার এই ঘোষণার পর থেকে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। একজন পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে থাকবেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
টাইগারদের নখদন্তহীন সাদামাটা বোলিং এ এইচ আরিফ : ওয়েস্ট ইন্ডিজের প্রথম দিনটিও উইন্ডিজের। সকালের ময়েশ্চার কাজে লাগিয়ে পেসারদের তিনটি উইকেট
স্টাফ রিপোর্টার ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। জেলহত্যা দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাতে
স্টাফ রিপোর্টার: রাজনীতি কেবল ক্ষমতা দখলের মাধ্যম নয়, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সেবামূলক কাজের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করাÑএ
সিলেট মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত।
সিলেটে পর্যটন বিষয়ক সামাজিক সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে
সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান