admin
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি:
অবশেষে হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বেশ কয়েক দিনের জল্পনা কল্পনা শেষে মঙ্গলবার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবকে উক্ত পদে নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে উক্ত পদে নিয়োগ দেয় সরকার। তিনি জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
নবনিযুক্ত হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, জেলা পরিষদের মাধ্যমে হবিগঞ্জ জেলাবাসীর জনসেবা ও উন্নয়নে তিনি কাজ করবেন। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ মার্চ উপনির্বাচনে হবিগঞ্জ জেলা পরিষদের সর্বশেষ চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ দলীয় তৎকালীন এমপি মো. আবু জাহির পত্নী আলেয়া আক্তার। একই বছরের ৪ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের একদিন আগেই স্বামীর সঙ্গে তিনিও আত্মগোপন করেন। আত্মগোপনে থেকেই ১৩ আগস্ট তিনি উক্ত পদ হারান। এরপর থেকে উক্ত পদটি শূন্য হয়ে পড়ে।
অন্তর্বর্তীকালীন সরকার জেলা পরিষদ প্রশাসক পদে জেলা প্রশাসককে দায়িত্ব দেয়। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর বর্তমান সরকার দেশব্যাপী জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেয়। এমতাবস্থায় উক্ত পদের জন্য দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক আহমেদ আলী মুকিব এবং হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক। বেশ কয়েক দিন ধরেই উক্ত পদটি নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল।
অবশেষে হবিগঞ্জ জেলা পরিষদে প্রশাসক পদে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক আহমেদ আলী মুকিবকে নিয়োগ দেয়। এতে জেলা পরিষদের কার্যক্রমে গতি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে
স্টাফ রিপোর্টার: সিলেটের আলোচিত চার বছরের শিশু ফাহিমা হত্যা মামলায় ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। একই সঙ্গে
বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ‘বায়োড্রায়িং প্ল্যান্ট’ স্থাপন করা
সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট কৃষি
রেকর্ড গরমে বিপর্যস্ত জনজীবন, জরুরি সতর্কতা জারি মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপজুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি ফ্রান্স। দেশটির