admin
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬
সিলেট নগরের পূর্ব জিন্দাবাজার এলাকার গ্রন্থবিপণি বাতিঘরে লেখক স্মৃতি ভদ্র রচিত উপন্যাস ‘নিহিত আগুনদিন’-এর পাঠ-পরবর্তী আলোচনা অনুষ্ঠান হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭টায় এ আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে উপন্যাসটি নিয়ে একক বক্তব্য দেন কবি ও গবেষক ড. মোস্তাক আহমাদ দীন। তিনি মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধের চেতনায় নির্মিত উপন্যাসটির মনস্তাত্ত্বিক পটভূমি বিশ্লেষণ করে উপন্যাসটির মূল চরিত্র লক্ষীর জীবনপ্রবাহের একটি সংক্ষিপ্ত চিত্র তভর বক্তব্যে তুলে ধরেন। পাশাপাশি উপন্যাসটির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। এ সময় তিনি এ উপন্যাসের চিত্রকল্পে স্বাধীনতাকামী মানুষের মাতৃভূমির প্রতি ভালোবাসা, স্মৃতি-বিস্মৃতি ও অনুভূতির বিষয়গুলোও তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যব্যক্তিত্ব মু. আনোয়ার হোসেন রনি। স্বাগত বক্তব্য দেন আমেরিকা প্রবাসী সাংস্কৃতিক সংগঠক আনোয়ারুল হক লাভলু। তিনি ‘নিহিত আগুনদিন’ গন্থটির লেখিকা স্মৃতি ভদ্রের ‘রসুইঘরের রোয়াক’সহ অন্যান্য লেখা নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করেন। লেখিকাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘প্রবাসে থেকেও দেশের সাহিত্য-সংস্কৃতিতে তার অবদান প্রশংসনীয়। তার লেখায় স্বাধীনতাকামী মানুষের অনুভূতির প্রকাশ অত্যন্ত শক্তিশালী ও ব্যতিক্রমধর্মী।’
এ ছাড়াও অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে একাধিক বক্তা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ইতিহাসকে কেন্দ্র করে রচিত এ উপন্যাস বর্তমান প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমের স্বল্পদৈর্ঘ্য কনটেন্টের এই সময়ে এমন একটি বই তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।’
অনুষ্ঠানে অনান্যদের মধ্যে অলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ও শিশুসাহিত্যিক তুষার কর,গবেষক ও কবি ড. আবুল ফতেহ ফাত্তাহ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, বর্তমান প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো, পরিচালক মঞ্জুর আহমদ চৌধুরী, নাট্যব্যক্তিত্ব আমিরুল ইসলাম চৌধুরী বাবু ও নাট্যাভিনেতা নীলাঞ্জন দাশ টুকু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহিবুর রহমান বুলবুল, লেখক বিধুভূষণ ভট্টাচার্য ও রণদীপম বসু, কবি পুলিন রায়, কবি সুমন বনিক, কবি প্রণবকান্তি দেব এবং উপস্থাপক কুমকুম হাজেরা মারুফা প্রমুখ। আবৃত্তি করেন আনোয়ারুল হক লাভলু ও জিল্লুর রহমান জয়। অনুষ্ঠানে সিলেটের সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ঢাকায় রামিসা ও সিলেটে ফাহিমাসহ সকল নারী ও শিশু সহিংসতার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে সিলেটের এমসি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত
সিলেটে কবি নজরুলের আগমন এ অঞ্চলে সাংস্কৃতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সিলেটে ‘সিংহবাড়িতে কবি নজরুল : শতবর্ষ স্মরণোৎসব’ শীর্ষক অনুষ্ঠান
সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার বদ্ধপরিকর : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক
সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য খুন
মো. জুনেদ আহমদ, ফ্রান্স: ফ্রান্সের রাজধানী প্যারিসে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান কয়েস লোদী’র নাম ও ছবি ব্যবহার করে
স্টাফ রিপোর্টার: নগরের ব্যস্ততম ও ভিআইপি জোন হিসেবে পরিচিত ক্বিন ব্রিজ এলাকায় র্যাব সদস্য ইমন আচার্য খুনের ঘটনায় টনক নড়েছে