admin
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৬
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে এক দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মী সুজনের সরকারি বাসভবনে এ চুরির ঘটনা ঘটে। দিনের আলোতে সুরক্ষিত এলাকায় এ চুরির ঘটনায় হাসপাতাল সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
ভুক্তভোগী সুজন জানান, প্রতিদিনের মতো তিনি বিকেলে কর্মস্থলে ব্যস্ত ছিলেন। বিকেল আনুমানিক ৫টার দিকে কাজ শেষে বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখতে পান আসবাবপত্র সব এলোমেলো পড়ে আছে। চোরচক্র ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে একটি গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, আলমারিতে থাকা মূল্যবান কাপড়-চোপড় ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী সুজনের দাবি অনুযায়ী, চোরচক্র প্রায় ২০ হাজার টাকার মালামাল এবং ঘরে থাকা নগদ ২ হাজার টাকা নিয়ে গেছে। একজন স্বল্প আয়ের আউটসোর্সিং কর্মীর পক্ষে এই অভাবনীয় ক্ষতি কাটিয়ে ওঠা অত্যন্ত কষ্টসাধ্য। সর্বস্ব হারিয়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো একটি গুরুত্বপূর্ণ এবং সংরক্ষিত স্থানের সরকারি কোয়ার্টারে দিনের বেলা এমন চুরির ঘটনায় হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়রা বলছেন, দিনের আলোতে এই ধরনের ঘটনা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে।
ভুক্তভোগী সুজন এ ঘটনায় ভেঙে পড়েছেন এবং চুরি হওয়া মালামাল উদ্ধারসহ দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-এর নাম ও ছবি ব্যবহার
আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ
সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব
সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।
সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি