admin

প্রকাশিত: 11:48 AM, April 2, 2026

সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ

সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফেসবুক পেজ থেকে ব্যক্তিগত ফোনালাপের ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ করেছেন সিলেট নগরের বাসিন্দা ও কনসালটেন্সি ব্যবসায়ী তানভীর আহমদ খান। গতকাল বুধবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তানভীর আহমদ খান জানান, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কনসালটেন্সি ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু সম্প্রতি ওয়ান টিভি নামের একটি ফেসবুক পেজ থেকে তার একটি ব্যক্তিগত ফোনালাপের ভয়েস রেকর্ড ভিডিও আকারে প্রকাশ করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

তিনি অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে এই ভিডিও প্রকাশ করে তার মানহানি করছে এবং বিভিন্নভাবে ফায়দা হাসিলের চেষ্টা করছে। সংশ্লিষ্ট পেজটির সঙ্গে প্রকৃত সাংবাদিকতার কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়েও তিনি সন্দিহান।

তানভীর আহমদ খানের দাবি, প্রকাশিত ভিডিওতে তাকে অভিযুক্ত করে বলা হয়েছে যে, তিনি কামরুল মিয়া নামের এক ব্যক্তিকে যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ সংক্রান্ত সকল লেনদেনের প্রমাণ তার কাছে রয়েছে বলেও জানান তিনি।

ঘটনার ব্যাখ্যায় তিনি বলেন, কামরুল মিয়ার সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যে যাওয়ার প্রক্রিয়ায় তিনি শুধুমাত্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন এবং কামরুলের দেওয়া অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের মাধ্যমে হস্তান্তর করেন।

তিনি আরও জানান, কামরুল মিয়া পরবর্তীতে যুক্তরাজ্যের ভিসা পেলেও ইমিগ্রেশন জটিলতার কারণে নির্ধারিত সময়ে যেতে পারেননি। এ বিষয়ে সালিশ ও প্রশাসনিক পর্যায়ে অভিযোগ হলেও কোথাও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে তানভীর আহমদ খান বলেন, সম্প্রতি রমজান মাসে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কামরুল মিয়াকে ইফতারের দাওয়াত দিতে ফোন করলে সেই কথোপকথন গোপনে ধারণ করে বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটি বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে প্রকাশ করা হয়েছে এবং তার বক্তব্য নেওয়া হয়নি।

তিনি এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর উল্লেখ করে বলেন, তাকে হেয় প্রতিপন্ন করতে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ঘটনায় তিনি আইনের দ্বারস্থ হবেন জানিয়ে গণমাধ্যমের মাধ্যমে সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর : সিসিক প্রশাসক

সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর : সিসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি,

কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ- ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ- ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : তেল-সিঁদুর, ধান-দূর্বা ও মিষ্টি দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন সিলেটের জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল

বিশ্ববাজারে ফরাসি খাদ্যপণ্যের আধিপত্য বাড়ানোর উদ্যোগ সিয়াল প্যারিসে সক্রিয় মন্ত্রী নিকোলা ফরিসিয়ের

বিশ্ববাজারে ফরাসি খাদ্যপণ্যের আধিপত্য বাড়ানোর উদ্যোগ সিয়াল প্যারিসে সক্রিয় মন্ত্রী নিকোলা ফরিসিয়ের

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ফরাসি খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং রপ্তানির নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে আন্তর্জাতিক খাদ্যপণ্য প্রদর্শনী ‘সিয়াল প্যারিস ২০২৬’ গত

সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান ১০৭ বোতল মদ ও পিকআপসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল জব্দ

সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান ১০৭ বোতল মদ ও পিকআপসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল জব্দ

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, একটি পিকআপ এবং রসুন-পানসহ প্রায় ২২ লাখ টাকার

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা

মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত

সাংবাদিকদের সম্মানে সিলেট উইমেন্স চেম্বারের প্রশংসনীয় উদ্যোগ

সাংবাদিকদের সম্মানে সিলেট উইমেন্স চেম্বারের প্রশংসনীয় উদ্যোগ

স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শাহী ঈদগাহ মাঠে আয়োজিত “সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য

মকবুল উমরাহ ও জিয়ারতের জন্য সঠিক নিয়ম জানা আবশ্যক: আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী

মকবুল উমরাহ ও জিয়ারতের জন্য সঠিক নিয়ম জানা আবশ্যক: আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী

মকবুল উমরাহ ও মদিনা শরিফের জিয়ারত নসিবের জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও সঠিক নিয়মকানুন জানা প্রত্যেক উমরাহ যাত্রীর